পূর্বস্থলীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় উপচে পড়া ভিড়, বসুন্ধরা গোস্বামীর সমর্থনে শক্তি প্রদর্শন তৃণমূলের
বিধানসভা নির্বাচনের প্রচার যত শেষের দিকে এগোচ্ছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান। রবিবার পূর্বস্থলী বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বসুন্ধরা গোস্বামীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সভাকে ঘিরে সকাল থেকেই এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উৎসাহ চোখে পড়ে। বিভিন্ন গ্রামাঞ্চল থেকে বহু মানুষ জনসভাস্থলে উপস্থিত হন। সভাস্থলে উপচে পড়া ভিড় ছিল নজরকাড়া।
মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি বিরোধীদের তীব্র সমালোচনা করেন এবং আগামী নির্বাচনে তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ ডঃ শর্মিলা সরকার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, স্বরাজ ঘোষ, আহমেদ হোসেন শেখ-সহ দলের একাধিক নেতৃত্ব।
জনসমাগমকে সামনে রেখে পূর্বস্থলীতে এই সভাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, এই বিপুল জনসমর্থনই আসন্ন নির্বাচনে তাদের জয়ের বার্তা বহন করছে।
প্রসেনজি দেবনাথ রিপোর্ট সুন্দর বাংলা নিউজ
বসুন্ধরা গোস্বামীর সমর্থনে পূর্বস্থলীতে অভিষেকের জনসভায় উপচে পড়া ভিড় মানুষের
Related Posts
তোলাবাজি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ
মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আইনী স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ…
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর
বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স : বসিরহাট : বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও…
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস মামলার রায়দান ১৬ সেপ্টেম্বর?
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুযায়ী ক্যামাক স্ট্রিটের অফিস আপাতত খালি…
