তৃণমূলকে ভোট দিলে শাস্তি হবে। পিঠের চামড়া তুলে দেব। জেলের ভাত খাওয়াব । রাতের অন্ধকারে মন্তেশ্বরের তুল্যা গ্রামে বেশ কয়েকজনের বাড়িতে দরজা ঠেলে মহিলা ভোটারদের এমনইভাবে হুমকি ও শাসানি দেওয়ার অভিযোগ উঠল মন্তেশ্বর থানার আইসি সোমনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিজেপির হয়ে ভোট করানোর চেষ্টার অভিযোগ তুলে ভোটের আগের দিন নির্বাচন কমিশনে তাঁর বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ জানালেন মন্তেশ্বরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরি। আইসি ও অন্য কয়েকজন পুলিশ অফিসার ও পুলিশ কর্মীদের বিরুদ্ধে অত্যাচার চালানোর অভিযোগ তোলেন প্রার্থী ও ওই গ্রামের মহিলা ভোটাররা। তাই বুধবার ভোটের আগেই তাঁদের অপসারণের দাবি তোলেন সকলেই। মহিলাদের অভিযোগ, মন্তেশ্বর থানার আইসি ও এস আই সুভাষ ভৌমিক সোমবার রাত সাড়ে দশটা নাগাদ ৪ গাড়ি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বাছাই করে করে বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে রাতের বেলায় সজোরে দরজা ঠেলতে থাকে। দরজা খোলার পরেই বাড়ির পুরুষদের অনুপস্থিতিতে মহিলা ভোটারদের হুমকি ও শাসানি দেয়। ভোটের দিন যেন কোনও মাতামাতি না করে। বেশি বাঁদরামি করলে গ্রেপ্তার করে নিয়ে যাব। জেলের ঘানি টানাব। এইসব দেখে বাড়ির ছোটরাও ভয়ে কুঁকড়ে যায়। এমনই ঘটনার পর মহিলাদের অভিযোগ, মহিলা পুলিশ কর্মী ছাড়াই তাদের বিরুদ্ধে এইভাবে অত্যাচার চালান। আরও কয়েকজন মহিলা বলেন, আমরা দিন আনা দিন খাওয়া মানুষ। পরিশ্রম করার কারণে শুয়ে পড়ি। ঘুম থেকে তুলে তাদের উপর হুমকি দেয়। স্বামীরা যেন তৃণমূলের হয়ে ভোট করাতে না যায়। এই নিয়ে আইসি কোনও মন্তব্য করবে না বলে সাফ জানিয়ে দেন।
মন্তেশ্বরে রাতের অন্ধকারে মহিলা ভোটারদের হুমকির অভিযোগ, আইসি-র বিরুদ্ধে বিস্ফোরক দাবি তৃণমূল প্রার্থীর
Related Posts
তোলাবাজি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ
মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আইনী স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ…
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর
বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স : বসিরহাট : বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও…
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস মামলার রায়দান ১৬ সেপ্টেম্বর?
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুযায়ী ক্যামাক স্ট্রিটের অফিস আপাতত খালি…
