রিতা ভট্টাচার্য্য :দু’ বছরের মধ্যেই তৈরি হবে কালনা–শান্তিপুর সেতু: দাবি বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার
কালনা: বিধানসভা নির্বাচনের গণনা এগোতেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এরই মধ্যে বড় ঘোষণা করলেন কালনা বিধানসভার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। তিনি দাবি করেছেন, বিজেপি ক্ষমতায় এলে আগামী দু’ বছরের মধ্যেই নির্মাণ সম্পন্ন হবে বহুল প্রতীক্ষিত কালনা–শান্তিপুর সেতুর।
গণনার ২০ রাউন্ড শেষে প্রায় ২৬ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। এই ব্যবধানকে ‘পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত’ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, দীর্ঘদিনের দাবি পূরণ করে দ্রুত সেতু নির্মাণ করা হবে, যা দুই জেলার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে।
এদিকে গণনার অগ্রগতির সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। শেষ পর্যন্ত ফল কোন দিকে গড়ায়, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল।
রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ
