বিশ্বদর্পণ ওয়েবডেস্ক:ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অশান্তির অভিযোগের মাঝেই এবার ফের চাঞ্চল্যকর ঘটনা। উদয়নারায়ণপুর-এ খুন হলেন এক বিজেপি কর্মী। মৃতের নাম যাদব বর। দক্ষিণ মানশ্রী রামচক গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।অভিযোগ, বিজেপির জয়ের আনন্দে আবীর খেলায় অংশ নিয়েছিলেন যাদব। এরপর রাতের দিকে বাড়ি ফেরার সময় তাঁর উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পরিবারের দাবি, মুখ চেপে তাঁকে টেনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়। পরে তাঁর দেহ নর্দমায় ফেলে দেওয়া হয়। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।এই ঘটনার তদন্তে নেমেছে উদয়নারায়ণপুর থানার পুলিশ। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।অন্যদিকে, কলকাতা-তেও সামনে এসেছে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা। মৃত যুবকের নাম বিশ্বজিৎ পট্টানায়ক, যিনি দলের বুথ এজেন্ট হিসেবে কাজ করতেন। পরিবারের দাবি, ভোট গণনার দিন তিনি সারাদিন বাড়িতেই ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন তিনি।এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। পরিবারের সদস্যরা খোঁজ করতে বেরিয়ে বাড়ির সামনেই তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর পকেট থেকে উদ্ধার হয় একটি ভাঙা মোবাইল ফোন। এই ঘটনায় বেলেঘাটা থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।পরিবার এখনও নির্দিষ্ট করে কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। তবে তাঁদের বক্তব্য, তৃণমূল কর্মী হিসেবে কাজ করার কারণেই এই মৃত্যু রাজনৈতিক হতে পারে বলে সন্দেহ করছেন তারা।উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় কোনও রাজনৈতিক কর্মীর মৃত্যুর ঘটনা সামনে না এলেও, ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও হামলার অভিযোগ উঠছে। এই দুই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।#উদয়নারায়ণপুর #কলকাতা #রাজনীতি #খুন #BJP #TMC #WestBengal #Biswadarpan
উদয়নারায়ণপুরে বিজেপি কর্মী খুন, কলকাতায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু—চাঞ্চল্য রাজ্যজুড়ে
Related Posts
তোলাবাজি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ
মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আইনী স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ…
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর
বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স : বসিরহাট : বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও…
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস মামলার রায়দান ১৬ সেপ্টেম্বর?
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুযায়ী ক্যামাক স্ট্রিটের অফিস আপাতত খালি…
