কাটোয়া থেকে লাবু শেখের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ
কাটোয়ার ১ নম্বর ব্লকের করজগ্রাম পঞ্চায়েতে কয়েকদিন আগে বিজেপির কিছু সমর্থকের পক্ষ থেকে পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। তবে সেই ঘটনার সঙ্গে দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কোনও যোগ ছিল না বলেই দাবি বিজেপির।পরবর্তীতে বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের নজরে আসতেই কাটোয়া বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ-এর নির্দেশে এবং সমীক ভট্টাচার্য-এর অনুপ্রেরণায় বিজেপি নেতৃত্ব দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।বৃহস্পতিবার বিজেপির করজগ্রাম অঞ্চল সভাপতি মহাদেব ভট্টাচার্য্য, প্রাক্তন কৃষাণ মোর্চার সভাপতি স্বপন ঘোষ এবং বিজেপির একনিষ্ঠ কর্মী সুরজিৎ যাদব, সোমনাথ মন্ডল যুব মোর্চার নেতা-সহ অন্যান্য কর্মী-সমর্থকেরা উপস্থিত থেকে পঞ্চায়েতে ঝুলিয়ে দেওয়া তালা ভেঙে দেন।এদিন বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে সকল জাতি ও ধর্মের মানুষের মধ্যে সাম্য ও সম্প্রীতির বার্তা দেওয়া হয়। পাশাপাশি রাজনৈতিক বিভেদ ভুলে সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করা হয়।
