বিশ্বদর্পণ ওয়েব ডেস্ক:বিজেপি নেতা Suvendu Adhikari-র ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের পর দেহ হাসপাতাল থেকে বের করা হলে সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন বিজেপির একাধিক সাংসদ ও দলীয় নেতৃত্ব।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা দাবি করেন, ঘটনাটি কোনও আকস্মিক হামলা নয়, বরং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তাঁর অভিযোগ, কয়েকদিন ধরে নজরদারি চালানোর পর পেশাদার দুষ্কৃতীদের দিয়ে এই হামলা ঘটানো হয়েছে। শুভেন্দুর কথায়, অত্যন্ত ঠান্ডা মাথায় পুরো ঘটনাটি ঘটানো হয়েছে এবং গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।এই ঘটনার সঙ্গে ভবানীপুরের রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গও টেনে আনেন তিনি। শুভেন্দুর বক্তব্য, তিনি যদি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ না করতেন বা তাঁর সহকারী হিসেবে চন্দ্রনাথ কাজ না করতেন, তাহলে হয়তো আজ এই পরিস্থিতির মুখোমুখি হতে হত না। তাঁর মতে, চন্দ্রনাথের একমাত্র “অপরাধ” ছিল তিনি বিরোধী দলনেতার ঘনিষ্ঠ সহযোগী।শুভেন্দু আরও জানান, নিহত ব্যক্তির সরাসরি সক্রিয় রাজনৈতিক পরিচয় না থাকলেও তাঁর পরিবার বিজেপির সঙ্গে যুক্ত ছিল। তিনি দাবি করেন, এখন নিহতের স্ত্রী ও কন্যার পাশে দাঁড়ানো তাঁর দায়িত্ব। একই সঙ্গে দ্রুত দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিও তোলেন তিনি।ঘটনার তদন্তে সিআইডি ও বিশেষ তদন্তকারী দল কাজ করবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে একটি সন্দেহজনক মোটরবাইক উদ্ধার হয়েছে। তদন্তকারীরা সেটিকেও খতিয়ে দেখছেন।
চন্দ্রনাথের মৃত্যুকে ঘিরে বিস্ফোরক শুভেন্দু, ভবানীপুর প্রসঙ্গ টেনে তোপ
Related Posts
তোলাবাজি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ
মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আইনী স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ…
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর
বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স : বসিরহাট : বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও…
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস মামলার রায়দান ১৬ সেপ্টেম্বর?
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুযায়ী ক্যামাক স্ট্রিটের অফিস আপাতত খালি…
