ধরা বাধা জীবনের বাইরে বেরিয়ে রাজ্যের নবম স্থান, কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আভাস সরকারের। তার বাড়ি নদীয়া জেলার নৃসিংহপুর বাজারপাড়া এলাকায়। এদিন শুক্রবার কালনা মহারাজা উচ্চ বিদ্যালয় পৌছাতেই স্কুলের সহপাঠী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে শুভেচ্ছা জানায়। এদিন আভাস সে জানায়, গতানুগতিক ভাবে সে কখনোই পড়াশোনা করেনি। তার যখন মন হতো তখন সে পড়তো। তবে আশা ছিল রাজ্যে সে রাঙ্ক করবে। রাজ্যে নবম স্থান পেয়ে তার কেমন লাগছে এ প্রশ্নের উত্তর সে বলে এই অনুভূতি প্রকাশ করার ভাষা নেই। আগামী দিনে তার ডাক্তারি পড়ার ইচ্ছা রয়েছে বলেও এদিন জানিয়েছে সে। একই সাথে এই সাফল্যের পিছনে তার দিদির বড় অবদান রয়েছে বলেও এদিন জানিয়েছে সে। তার দিদি সে জানায় ভাই ক্রিকেট খেলতে খুব ভালোবাসে। একই সাথে খাওয়া দাওয়ার মধ্যে চিকেন আর ফেভারিট। আর আজ সেগুলি রান্না হবে বলেও জানিয়েছেন তিনি।
মন চাইলে পড়াশোনা, তাতেই বাজিমাত! রাজ্যে নবম হয়ে নজর কাড়ল কালনার আভাস সরকার
Related Posts
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
মোল্লা জসিমউদ্দিন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।’যাদবপুর সহ রাজ্যের…
ঘুটিয়ারী শরীফে শিক্ষক দিবস উদযাপন
বনি সিংহ : ঘুটিয়ারী শরীফ অনাথ শিশু শিক্ষা আশ্রমের উদ্যোগে এবং সৈয়দ…
মহাসমারোহে মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী পালন ‘রবীন্দ্রভারতী সোসাইটি’র
মোল্লা জসিমউদ্দিন, বুধবার সন্ধেবেলায় গিরিশ পার্ক সংলগ্ন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পাঠাগার কক্ষে মহাসমারোহে…
