মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করে পূর্ব বর্ধমানের মেমারির মুখ উজ্জ্বল করল কুচুট পিসি ইনস্টিটিউশন স্কুলের ছাত্র সৃজন দাস। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। ফল প্রকাশের পর থেকেই পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকাবাসীর শুভেচ্ছায় ভাসছে সৃজন।সৃজন দাস কি বলছে শুনুন… বিদ্যালয়ের শিক্ষকরা ভীষণ সাহায্য করেছেন। কোনো সমস্যায় পড়লে আলাদা করে বুঝিয়ে দিতেন। বাড়িতে চারজন গৃহশিক্ষকও ছিলেন, তাঁরাও প্রতিমুহূর্তে আমাকে উৎসাহ দিয়েছেন। ভালো রেজাল্ট হবে আশা ছিল, কিন্তু এত ভালো ফল হবে ভাবিনি। বাবা-মা এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টাতেই আজ এই সাফল্য এসেছে।”সৃজনের স্কুলের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র ঘোষ কি বলছেন শুনুন…সৃজনের এই কৃতিত্বে খুশির আবহ গোটা মেমারি জুড়ে। মাধ্যমিকে কৃতিত্বের খবর সামনে আসতেই শুভেচ্ছা জানাতে উদ্যোগী হলেন মেমারি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক মানব গুহ। তাঁর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ওই ছাত্রের কাছে পৌঁছে যায়। সেখানে ফুলের তোড়া, মিষ্টিমুখ ও গলায় মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাকে।পাশাপাশি আগামী দিনে পড়াশোনার পথে কোনো রকম অসুবিধা হলে যেন সরাসরি বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হয়, সেই বার্তাও পৌঁছে দেওয়া হয় তার কাছে। পরে বিধায়ক মানব গুহ নিজেও ফোনে কথা বলে শুভেচ্ছা ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। তার ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এলাকার বহু মানুষ।
মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করে পূর্ব বর্ধমানে
Related Posts
তোলাবাজি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ
মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আইনী স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ…
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর
বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স : বসিরহাট : বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও…
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস মামলার রায়দান ১৬ সেপ্টেম্বর?
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুযায়ী ক্যামাক স্ট্রিটের অফিস আপাতত খালি…
