বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক :
রাজ্যের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক স্তরে দ্রুত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নেতৃত্বে নবান্নে প্রথম দিনের বৈঠক থেকেই নানা জনমুখী প্রকল্প ও প্রশাসনিক সংস্কারের ইঙ্গিত মিলেছে। সেই পদক্ষেপগুলিকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে বাংলায় একটি বার্তা পোস্ট করেন, যেখানে রাজ্যের উন্নয়ন নিয়ে আশাবাদ প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্পগুলিকে আরও দ্রুত বাস্তবায়নের কথা। বিশেষত স্বাস্থ্য পরিষেবা, কৃষি সহায়তা ও স্বনির্ভর কর্মসংস্থানমূলক বিভিন্ন প্রকল্প এবার বাংলায় আরও সক্রিয়ভাবে চালু হতে পারে বলে প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে।
নতুন সরকারের অন্যতম বড় সিদ্ধান্ত হিসেবে সামনে এসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালুর প্রস্তুতি। দীর্ঘদিন ধরে এই প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য মতপার্থক্য থাকলেও এবার তা কার্যকর করার পথে প্রশাসন এগোচ্ছে বলে সূত্রের খবর। পাশাপাশি পিএম বিশ্বকর্মা, ফসল বিমা যোজনা ও উজ্জ্বলা প্রকল্পের সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে। সীমান্ত এলাকায় পরিকাঠামো উন্নয়নের স্বার্থে কিছু প্রশাসনিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কর্মসংস্থান ইস্যুতেও নতুন সরকার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে যাঁদের বয়সসীমা অতিক্রম করেছে, তাঁদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। এছাড়া রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর বিষয়েও প্রশাসনের তরফে আশ্বাস মিলেছে।
প্রথম দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে, সরকার সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই কাজ করবে। প্রশাসনিক স্বচ্ছতা, দ্রুত পরিষেবা এবং আইনশৃঙ্খলা রক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন সরকারের এই দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কৌশল আগামী দিনে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।
নবান্নে প্রথম দিনেই একাধিক বড় সিদ্ধান্ত, শুভেন্দুর পদক্ষেপে প্রশংসা প্রধানমন্ত্রীর
Related Posts
তোলাবাজি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ
মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আইনী স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ…
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর
বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স : বসিরহাট : বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও…
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস মামলার রায়দান ১৬ সেপ্টেম্বর?
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুযায়ী ক্যামাক স্ট্রিটের অফিস আপাতত খালি…
