বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক :শুক্রবার জুম্মাবারের নামাজকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার রাজাবাজার এলাকা। রাস্তার উপর নামাজ পড়া ঘিরে পুলিশ ও স্থানীয় একাংশের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় আধাসেনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী Suvendu Adhikari সম্প্রতি স্পষ্ট জানিয়েছিলেন যে রাস্তা আটকে নামাজ পাঠ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষদের মসজিদের ভিতরেই নামাজ পড়ার আবেদন করেছিলেন। সেই নির্দেশ মেনেই শুক্রবার রাজাবাজার এলাকায় রাস্তার উপর নামাজ পড়তে বাধা দেয় পুলিশ।অভিযোগ, পুলিশের নিষেধাজ্ঞার পর কয়েকজন যুবক ক্ষোভ প্রকাশ করে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছু যুবক প্রকাশ্যেই জানায় যে তারা রাস্তাতেই নামাজ পড়বেন এবং পুলিশের নির্দেশ মানবেন না। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে থাকে এবং এলাকায় ধীরে ধীরে বড় জমায়েত তৈরি হয়।উত্তেজনা বাড়তে থাকায় দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী ও আধাসেনা মোতায়েন করা হয়। নিরাপত্তা বাহিনী পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। এখনও পর্যন্ত কোনও বড় অপ্রীতিকর ঘটনার খবর না মিললেও এলাকা জুড়ে চাপা উত্তেজনা রয়েছে।পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন যুবককে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছে।উল্লেখ্য, নতুন সরকারের শপথগ্রহণের পর এদিনই ছিল প্রথম শুক্রবার। সেই কারণেই প্রশাসন আগে থেকেই বিশেষ সতর্ক ছিল বলে জানা গিয়েছে।
“রাস্তার উপর নামাজ ঘিরে উত্তেজনা রাজাবাজারে, মোতায়েন আধাসেনা”
Related Posts
নতুন মডুলার ও রোবোটিক অপারেশন থিয়েটারের মাধ্যমে অস্ত্রোপচার পরিষেবায় নতুন মাত্রা আনলো রুবি জেনারেল হাসপাতাল
মোল্লা জসিমউদ্দিন, রুবি জেনারেল হাসপাতাল তার অস্ত্রোপচার পরিকাঠামোর ব্যাপক সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা…
ক্যারেটলেন কলকাতার গড়িয়াহাটে নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে উপস্থিতি মজবুত করল
মোল্লা জসিমউদ্দিন , টাটা গোষ্ঠীর অন্যতম শীর্ষস্থানীয় ওমনিচ্যানেল জুয়েলারি ব্র্যান্ড ক্যারেটলেন কলকাতার…
ওয়ালমার্ট বৃদ্ধি এমএসএমই কানেক্ট কলকাতা ২০২৬ পশ্চিমবঙ্গের উদ্যোক্তাদের জন্য বাজারে প্রবেশাধিকার ও রপ্তানি প্রস্তুতিকে অগ্রাধিকার দিল
কবিরুল ইসলাম, আইডিয়াস টু ইমপ্যাক্ট ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়ালমার্ট বৃদ্ধি কলকাতায় আয়োজন করল…
