বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স:রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর সামনে এসেছে। নতুন রাজ্য প্রশাসন সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে সপ্তম বেতন কমিশন চালুর সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছে। প্রশাসনিক মহলের মতে, শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতরের কর্মীরা এই সিদ্ধান্তে উল্লেখযোগ্যভাবে উপকৃত হতে পারেন।মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী দ্রুত সপ্তম পে কমিশন বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারের দাবি, কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতেই এই পদক্ষেপ।তবে মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির বিষয়ে এখনও সরকারিভাবে কোনও নির্দিষ্ট হার ঘোষণা করা হয়নি। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, খুব শীঘ্রই এ নিয়ে আলাদা নির্দেশিকা প্রকাশ হতে পারে। সপ্তম পে কমিশন কার্যকর হলে বেসিক বেতনের পাশাপাশি ডিএ-তেও পরিবর্তন আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ একাধিক মন্ত্রী ও আধিকারিক। বৈঠকের পর সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।অন্যদিকে, বহু আলোচিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। সরকারের তরফে জানানো হয়েছে, আগামী জুন মাস থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। যাঁরা আগে অন্য সামাজিক প্রকল্পের সুবিধা পেতেন, তাঁদের তথ্যের ভিত্তিতেই টাকা পাঠানো হতে পারে বলে সূত্রের খবর।এছাড়াও, নতুন উপভোক্তাদের জন্য আলাদা আবেদন প্রক্রিয়াও চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনলাইন আবেদন ব্যবস্থা চালুর বিষয়েও প্রশাসনিক স্তরে আলোচনা চলছে বলে জানা গিয়েছে।এদিকে শিক্ষা মহলেও চর্চায় রয়েছে চাকরিহারা শিক্ষকদের মামলা। প্রায় ৩২ হাজার শিক্ষকের চাকরি সংক্রান্ত মামলাটি দেশের সর্বোচ্চ আদালতে উঠেছে বলে খবর। আগামী কয়েক মাসের মধ্যেই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হতে পারে বলে আইনি মহলের ধারণা। অনেকেরই আশা, যোগ্য প্রার্থীদের স্বার্থে ইতিবাচক কোনও দিশা মিলতে পারে।
সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা, সপ্তম বেতন কমিশন চালুর পথে রাজ্য! অন্নপূর্ণা প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট
Related Posts
অভিষেকের সার্বিক রক্ষাকবচ খারিজ করলো কলকাতা হাইকোর্ট
মোল্লা জসিমউদ্দিন,তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সার্বিক রক্ষাকবচের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট।…
আমতলায় অভিষেকের দলীয় অফিস ভাঙ্গার কাজে অন্তবর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্টের জরুরি ভিক্তিক বেঞ্চ
মোল্লা জসিমউদ্দিন, রবিবার জরুরি ভিক্তিক এক মামলার শুনানিতে আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক…
সই জাল কান্ডে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার কলকাতা হাইকোর্টে বিধানসভায় সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি পেলেন…
