বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স:রাজ্যে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিল শাসকদল। সোমবার সকাল থেকেই সল্টলেকের দলীয় কার্যালয়ে শুরু হয় বিশেষ জনসংযোগমূলক কর্মসূচি, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যা ও বিভিন্ন অভিযোগ সরাসরি শোনার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।সূত্রের খবর, সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে বহু মানুষ দলীয় কার্যালয়ে পৌঁছন। নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ নথিভুক্ত করা হয় এবং ধাপে ধাপে প্রতিনিধিদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। এদিন একাধিক প্রতিনিধি দল নিজেদের এলাকার সমস্যা ও প্রশাসনিক জটিলতার বিষয় তুলে ধরেন।জানা গিয়েছে, আবাসন প্রকল্প, কর্মসংস্থান, সরকারি পরিষেবা পেতে সমস্যা-সহ নানা বিষয় নিয়ে সাধারণ মানুষ তাঁদের বক্তব্য জানান। প্রশাসনিক সূত্রে দাবি, এই ধরনের কর্মসূচির মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখাই মূল লক্ষ্য।কয়েকদিন আগেই রাজ্য নেতৃত্বের তরফে জানানো হয়েছিল, খুব শীঘ্রই নিয়মিতভাবে এই কর্মসূচি চালু করা হবে। সপ্তাহে নির্দিষ্ট দিন ও সময় ধরে এই ধরনের জনমুখী বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত মিলেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশাসনের কিছু আধিকারিকও উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে।রাজনৈতিক মহলের একাংশের মতে, দেশের বিভিন্ন রাজ্যে সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য অনুরূপ কর্মসূচি চালু হয়েছে। সেই ধাঁচেই এবার রাজ্যেও নতুন এই উদ্যোগ শুরু হল বলে মনে করা হচ্ছে।
রাজ্যে শুরু নতুন জনসংযোগ কর্মসূচি, সরাসরি অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
Related Posts
তোলাবাজি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ
মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আইনী স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ…
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর
বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স : বসিরহাট : বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও…
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস মামলার রায়দান ১৬ সেপ্টেম্বর?
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুযায়ী ক্যামাক স্ট্রিটের অফিস আপাতত খালি…
