বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক :সোমবার নবগঠিত রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, বর্তমানে চালু থাকা কিছু ধর্মভিত্তিক সহায়তামূলক প্রকল্প আগামী মাস থেকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পুরোহিত ও ইমামদের জন্য চালু ভাতার প্রকল্পও আর কার্যকর থাকবে না বলে ইঙ্গিত মিলেছে।মন্ত্রী জানান, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী যে আর্থিক সহায়তা দেওয়া হত, তা এই মাস পর্যন্ত চালু থাকলেও পরবর্তী সময়ে বন্ধ করে দেওয়া হবে। বিষয়টি নিয়ে খুব শীঘ্রই বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।অন্যদিকে, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সপ্তম পে কমিশন নিয়েও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নেতৃত্বাধীন সরকার নীতিগতভাবে সরকারি কর্মীদের নতুন বেতন কাঠামো অনুমোদন করেছে বলে জানা গিয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর এ সংক্রান্ত সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনা হয়।এছাড়াও রাজ্যে নতুন করে “অন্নপূর্ণা ভাণ্ডার” প্রকল্প চালুর নীতিগত অনুমোদন মিলেছে বলে জানা গিয়েছে। সরকারের বক্তব্য অনুযায়ী, আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ছিলেন, তাঁদের তথ্য সরাসরি নতুন প্রকল্পে স্থানান্তরিত হতে পারে। উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানোর ব্যবস্থাও রাখা হচ্ছে। পাশাপাশি নতুন আবেদনকারীদের জন্য শীঘ্রই অনলাইন পোর্টাল চালু করা হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) সংক্রান্ত আবেদনকারী বা ট্রাইবুনালে আবেদনকারী ব্যক্তিদেরও এই প্রকল্পের আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।পরিবহণ ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জুন থেকে রাজ্যের সরকারি বাসগুলিতে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালুর নীতিগত অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।এছাড়া, রাজ্যের সরকারি চাকরি ও বিভিন্ন পদে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত তালিকা এবং সংরক্ষণের হার নতুন করে পর্যালোচনা করা হবে বলেও জানানো হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কয়েকটি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা নিয়ে সরকার ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে পারে বলে মন্ত্রীর বক্তব্যে ইঙ্গিত মিলেছে।
রাজ্য মন্ত্রিসভায় একাধিক বড় সিদ্ধান্ত, ধর্মীয় ভাতা থেকে সরকারি কর্মীদের বেতন—নতুন ঘোষণা ঘিরে জোর চর্চা
Related Posts
তোলাবাজি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ
মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আইনী স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ…
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর
বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স : বসিরহাট : বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও…
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস মামলার রায়দান ১৬ সেপ্টেম্বর?
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুযায়ী ক্যামাক স্ট্রিটের অফিস আপাতত খালি…
