বিশ্ব দর্পণ ওয়েব ডেস্কঃসাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা থেকে শুরু করে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাহায্য পৌঁছে দিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ হেল্পলাইন নম্বর তুলে ধরা হয়েছে একটি সচেতনতামূলক প্রচারে। মুখ্যমন্ত্রীর অভিযোগ পোর্টাল, পুলিশ, অ্যাম্বুলেন্স, দমকল, মহিলা হেল্পলাইন, শিশু নির্যাতন সহায়তা, সাইবার ক্রাইম সহ একাধিক জরুরি পরিষেবার নম্বর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।পোস্টারে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি জানানো হয়েছে, সঠিক সময়ে এই নম্বরগুলিতে যোগাযোগ করলে বহু মানুষের জীবন রক্ষা সম্ভব হতে পারে। তাই সকলের কাছে এই তথ্য পৌঁছে দেওয়ার আবেদনও করা হয়েছে।
