মোল্লা জসিমউদ্দিন, গত বৃহস্পতিবার হালিশহর হাইস্কুলে নবীনবরণ উৎসব হলো। ওইদিন একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া প্রায় ৩০০ জন ছাত্র ও ছাত্রী কে বরণ করে নেওয়া হ’ল। কেন্দ্রীয় বাহিনী বুধবার রাত পর্যন্ত বিদ্যালয়ে থাকার কারণে অনেক প্রতিকূলতা জয় করে শেষ পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয় কে অতিক্রম করে সম্মানীয় শ্রী সমীর মজুমদার মহাশয় এর প্রধান অতিথি হিসাবে গৌরবোজ্জ্বল উপস্থিতি তে খুব সুন্দর ভাবে অনুষ্ঠিত করা সম্ভব হয়েছে। উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে মাননীয় স্কুল ইন্সপেক্টর সাহেবের রাখা বাস্তবোচিত বক্তব্য তাদের আগামী জীবনের পাথেয় হয়ে থাকবে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র ও প্রাক্তন প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় শ্রী শংকর কুমার ব্যানার্জী মহাশয় । এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান সহকারী প্রধান শিক্ষক শ্রী নীহার রঞ্জন দত্ত মহাশয়।। ইনাদের সান্নিধ্যে এবং ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে আজ সমৃদ্ধ হ’বার সুযোগ পেলাম।
