কবিরুল ইসলাম
ছবি সঞ্চিতা হাজরা
জেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং আগামী দিনের উন্নয়নমূলক কর্মসূচির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে অরবিন্দ সভাকক্ষে জেলার বিভিন্ন বিধানসভার জনপ্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বর্তমান অবস্থা, পরিকাঠামো উন্নয়ন, গ্রামীণ ও শহরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, সেচ, কৃষি, কর্মসংস্থান এবং জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান, সরকারি পরিষেবা আরও স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এছাড়াও ভবিষ্যতে জেলার সামগ্রিক উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নতুন প্রকল্প গ্রহণ, উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করা এবং প্রতিটি বিধানসভা এলাকার চাহিদা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার বিষয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে উপস্থিত জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নের প্রয়োজনীয়তা এবং সাধারণ মানুষের দাবি-দাওয়া তুলে ধরেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
