বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক
কলকাতা, ৩ আগস্ট: Bayer ভারতের কৃষকদের জন্য নতুন প্রজন্মের ছত্রাকনাশক জিভানা™ স্মার্ট বাজারে আনার ঘোষণা করেছে। সংস্থার দাবি, এই নতুন ছত্রাকনাশক বিশেষভাবে ডাউনি মিলডিউ ও নাবি ধ্বসা-র মতো বিধ্বংসী রোগ দমনে কার্যকর এবং শশা, লাউ, কুমড়ো জাতীয় সবজি, আলু ও টমেটোর মতো গুরুত্বপূর্ণ ফসলকে সুরক্ষা দিতে সক্ষম।
সংস্থার মতে, জিভানা™ স্মার্ট-এ রয়েছে FRAC Group 49-এর অন্তর্ভুক্ত নতুন সক্রিয় উপাদান, যা রোগ প্রতিরোধে উন্নত কার্যকারিতা প্রদান করে। এর ফলে ফসলের গুণগত মান বজায় থাকে, উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষকদের লাভের সম্ভাবনাও বাড়ে।
বায়ারের দাবি, ডাউনি মিলডিউ ও নাবি ধ্বসা রোগ উদ্যানজাত ফসলে ব্যাপক ক্ষতি করে। পরিবর্তিত আবহাওয়া, দীর্ঘস্থায়ী আর্দ্রতা এবং রোগের প্রকোপ বৃদ্ধির কারণে কৃষকদের জন্য দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রয়োজন হয়ে উঠেছে। সেই প্রয়োজন মেটাতেই জিভানা™ স্মার্ট তৈরি করা হয়েছে।
সংস্থার তথ্য অনুযায়ী, এই ছত্রাকনাশকের বিশেষ প্রযুক্তি ছত্রাক-সদৃশ জলজ অণুজীবের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলে। বৃষ্টির পরও এর কার্যকারিতা ৭ থেকে ১৪ দিন পর্যন্ত বজায় থাকে। পাশাপাশি নতুন গজিয়ে ওঠা পাতা ও গাছকেও সুরক্ষা দেয়, ফলে সম্পূর্ণ ফসল চক্র জুড়েই রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে।
এই উপলক্ষে বায়ারের ক্রপ সায়েন্স ডিভিশনের ভারতীয় শাখার চিফ অপারেটিং অফিসার মোহন বাবু বলেন, ভারতের পুষ্টি নিরাপত্তা ও কৃষকদের সমৃদ্ধিতে উদ্যানচাষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর মতে, জিভানা™ স্মার্ট বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনের মাধ্যমে কৃষকদের জটিল রোগ মোকাবিলা, ফসলের গুণমান রক্ষা এবং আরও টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।
বায়ার জানিয়েছে, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, অসম, অন্ধ্রপ্রদেশ ও পাঞ্জাব-সহ দেশের প্রধান উদ্যানজাত ফসল উৎপাদনকারী রাজ্যগুলিতে জিভানা™ স্মার্ট পাওয়া যাবে।
সংস্থার দাবি, এই নতুন পণ্য বাজারে আনার মাধ্যমে কৃষকদের কাছে উদ্ভাবনী ফসল সুরক্ষা প্রযুক্তি পৌঁছে দেওয়া, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই চাষাবাদকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হলো।
