
বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স
কাটোয়া, পূর্ব বর্ধমান
গঙ্গা নদীকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখার বার্তা নিয়ে কাটোয়ায় অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক ক্রীড়া অনুষ্ঠান। নমামি গঙ্গে ও SMCAWB, ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি, পূর্ব বর্ধমানের উদ্যোগে এবং কাটোয়া পৌরসভার সহযোগিতায় শুক্রবার, ৭ আগস্ট, কাটোয়া পৌর গোবিন্দ ময়দানে আয়োজন করা হয় মহিলা ও পুরুষ ফুটবল প্রদর্শনী, দৌড় প্রতিযোগিতা, স্লো সাইকেল রেস ও অঙ্কন প্রতিযোগিতা।

আয়োজকদের পক্ষ থেকে সমর দাস জানান, বিভিন্ন প্রতিযোগিতায় মোট ১৮৫ জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেন। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে পরিবেশ রক্ষা এবং গঙ্গাকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
সচেতনতামূলক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার মাননীয় বিধায়ক কৃষ্ণ ঘোষ, কাটোয়া পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক চঞ্চল কুমার মণ্ডল, নমামি গঙ্গে জেলা প্রকল্প আধিকারিক প্রীতম মুখোপাধ্যায়, ডিএমডিসি সমিত সরকার, আন্তর্জাতিক মাস্টার ক্রীড়াবিদ অজয় কুমার মণ্ডল, তারক চন্দ্র দে-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা গঙ্গার জল ও নদীর পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন। নদীতে আবর্জনা না ফেলা, জলদূষণ রোধ করা এবং গঙ্গার তীরবর্তী পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠবে নির্মল গঙ্গা ও সুন্দর আগামী—এই বার্তাই উঠে আসে অনুষ্ঠানের মধ্য দিয়ে।
ট্যাগ: নমামি গঙ্গে, গঙ্গা নদী, গঙ্গা দূষণমুক্ত, কাটোয়া, পূর্ব বর্ধমান, কাটোয়া পৌরসভা, ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি, পরিবেশ সচেতনতা, ক্রীড়া অনুষ্ঠান, ফুটবল প্রদর্শনী, দৌড় প্রতিযোগিতা, স্লো সাইকেল রেস, অঙ্কন প্রতিযোগিতা, গঙ্গা সংরক্ষণ

