মোল্লা জসিমউদ্দিন, : গত ২৬ আগস্ট কৈখালিকাছে হালদিরাম ভিআইপি রোডের মাহিন্দ্রা শোরুমে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়ে গেল মহিন্দ্রা স্কর্পিও-এন-এর নতুন মডেল। নতুন মডেলের এই SUV-কে ঘিরে ক্রেতাদের মধ্যে শুরু থেকেই ছিল যথেষ্ট উৎসাহ ও আগ্রহ।মহিন্দ্রা স্কর্পিও-এন-এর নতুন মডেলের দাম শুরু হচ্ছে ১৩.৬৯ লক্ষ টাকা থেকে। লঞ্চ অনুষ্ঠানে গাড়িটির বিভিন্ন বৈশিষ্ট্য ও সুবিধা সম্পর্কে ক্রেতাদের সামনে তুলে ধরা হয়। নতুন মডেলের আধুনিক ডিজাইন, SUV-এর শক্তিশালী উপস্থিতি এবং উন্নত প্রযুক্তি ক্রেতাদের বিশেষভাবে আকৃষ্ট করে।মোট সাতটি রঙের মডেল বাজারে এসেছে।শ্রী অটোমোটিভ-এর মহিন্দ্রা স্কর্পিও-এন ইতিমধ্যেই গাড়িপ্রেমীদের মধ্যে জনপ্রিয়। নতুন মডেলটিও ক্রেতাদের কাছে সমানভাবে জনপ্রিয়তা লাভ করবে বলে আশাবাদী সংস্থার কর্তৃপক্ষ।ক্রেতা ও গাড়িপ্রেমীদের উপস্থিতিতে লঞ্চ অনুষ্ঠানটি হয়ে ওঠে জমজমাট। নতুন মডেলটি ঘিরে ক্রেতাদের আগ্রহ এবং উচ্ছ্বাস গোটা উদ্বোধনী অনুষ্ঠানকে করে তোলে স্মরণীয়।
