‘ভোটের ২ দিন আগে নিস্পত্তি হওয়া ভোটাররা ভোটাধিকার দিতে পারবেন ‘
সংবিধানের ১৪২ নং ধারা প্রয়োগ করে জানালো সুপ্রিম কোর্ট
মোল্লা জসিমউদ্দিন,
বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। বাংলার এসআইআর মামলায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করল সুপ্রিম কোর্ট। ভোটাধিকারের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য। এই মামলায় সওয়াল করতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সুপ্রিম কোর্টে।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে চলছে শুনানি।সেই মামলায় এবার বড় রায় শীর্ষ আদালতের।নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এরফলে ট্রাইব্যুনালে বিচারের পর কারও নাম তালিকায় উঠলেও আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর ভোট দেওয়ার কোনও সম্ভাবনা ছিল না। বৃহস্পতিবার সেই সংক্রান্ত মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। সংবিধানের ১৪২ তম অনুচ্ছেদ অনুসারে বিশেষ ক্ষমতা প্রয়োগ করল শীর্ষ আদালত।সুপ্রিম কোর্টের নির্দেশ, ভোটের ২ দিন আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হলেও ভোট দেওয়া যাবে। পশ্চিমবঙ্গে আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন রয়েছে, আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন হবে। তার দুদিন আগে অর্থাৎ যথাক্রমে ২১ ও ২৭ এপ্রিল নাম নিষ্পত্তি হলে সিদ্ধান্ত নিলে তা কার্যকর করতে হবে। প্রয়োজনে সাপ্লিমেন্টারি রিভাইজড ইলেকটোরাল রোল প্রকাশ করার কথা বলা হয়েছে, অর্থাৎ যে কজনের নাম ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে, তাঁদের নাম নিয়ে একটা তালিকা প্রকাশ করতে হবে।ভারতীয় সংবিধানের ১৪২ তম অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে বিশেষ ক্ষমতা দেওয়া আছে। সেই ক্ষমতা অনুসারে কোনও ক্ষেত্রে আইন না থাকলে, সুপ্রিম কোর্ট বিশেষ নির্দেশ দিতে পারবে, আর সেই নির্দেশ দেশের সব আদালতকেই গ্রহণ করতে হবে। সেই ক্ষমতাই এখানে প্রয়োগ করা হয়েছে। রাজ্যে ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট।
Related Posts
অভিষেকের সার্বিক রক্ষাকবচ খারিজ করলো কলকাতা হাইকোর্ট
মোল্লা জসিমউদ্দিন,তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সার্বিক রক্ষাকবচের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট।…
আমতলায় অভিষেকের দলীয় অফিস ভাঙ্গার কাজে অন্তবর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্টের জরুরি ভিক্তিক বেঞ্চ
মোল্লা জসিমউদ্দিন, রবিবার জরুরি ভিক্তিক এক মামলার শুনানিতে আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক…
সই জাল কান্ডে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার কলকাতা হাইকোর্টে বিধানসভায় সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি পেলেন…
