আভা সার্জি সেন্টারের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে নিজের উপস্থিতি জোরদার করল ইন্দিরা আইভিএফ
কবিরুল ইসলাম,
আভা সার্জি হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের একটা অংশ কিনল ইন্দিরা আইভিএফ হসপিটাল লিমিটেড। ভারতের ‘আভা সার্জি সেন্টার’ নামে আভা সার্জি হেলথকেয়ার একটি প্রজনন ক্লিনিক চালায়, যেখানে অ্যাসিস্টেড রিপ্রোডাকশনের বিশেষ ব্যবস্থা আছে।
আভা সার্জি হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড প্রজনন পরিচর্যায় তার ভিত তৈরি করেছে রোগীকেন্দ্রিক পরিচর্যা ও বন্ধ্যাত্বের চিকিৎসার প্রতি দায়বদ্ধতার মাধ্যমে। এই সংগঠনের দীর্ঘমেয়াদি অভিলাষ হল উন্নত প্রজনন পরিচর্যা দিয়ে এবং একজন মহিলার জীবনের প্রত্যেক স্তরে ব্যক্তিভিত্তিক সাহায্য জুগিয়ে নাগালের মধ্যে থাকা এক বিশ্বস্ত পার্টনার হয়ে ওঠা। এর নেতৃত্বে আছেন ডাঃ বাণী মিত্র, ডিরেক্টর, আভা সার্জি হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড। তাঁর পূর্ব ভারতে ৩ দশকের বেশি সময় জুড়ে বন্ধ্যাত্ব ও স্ত্রীরোগের চিকিৎসার অভিজ্ঞতা রয়েছে। তিনিই এই সংগঠনের ক্লিনিকাল উৎকর্ষ, ব্যক্তিভিত্তিক মনোযোগ দেওয়ার আদর্শকে আকার দিয়েছেন, এবং বিভিন্ন ব্যক্তি ও দম্পতিকে বাবা-মা হতে সাহায্য করার প্রতি অবিচলিত একনিষ্ঠতা তৈরি করেছেন। ক্লিনিকাল পরিচর্যার বাইরেও এই দায়বদ্ধতা সমাজে সম্প্রসারিত হয় অন্যতমা – অন্য নারীর গল্প পুরস্কারের মত উদ্যোগের মধ্যে দিয়ে।
