শুভদীপ মন্ডল বাঁকুড়া:-২০২৬ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হলো আজ রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করে বাঁকুড়া জেলার মুখ উজ্জ্বল করলো প্রত্যুষা কুন্ডু। তার প্রাপ্ত নাম্বার ৪৮৭ সে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে পড়াশোনা করতো । প্রত্যুষার আগামী দিনে ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে ।তার এই সাফল্য তার বাবা মা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গৃহ শিক্ষকদের কৃতিত্ব বলে দাবি করেন। তিনি আরো বলেন আমি ভেবেছিলাম ৪ ৮২ থেকে ৮৫ পাবো এতটা সাফল্য আসবে ভাবতে পারিনি। মাধ্যমিকে আমি কোন র্যাঙ্ক করতে পারিনি। এবারে সাফল্য পেয়ে আমার খুব ভালো লাগছে। রাজনীতি আমার ভালো লাগেনা আমি অবসর সময়ে ছবি আঁকতে ভালোবাসি। ৮- ৯ ঘণ্টা পড়াশোনা করতাম। আমার ছোট ভাইবোনদের উদ্দেশ্যে বলবো লক্ষ্য স্থির রেখে পড়াশোনা করলে সাফল্য আসবেই। অংক আমার প্রিয় বিষয়। প্রত্যুষা আরও বলেন বাবা-মা সবসময়ই আমাকে সাহায্য করেছেন বাবা প্রাথমিক শিক্ষক মা গৃহবধূ।
এবারের উচ্চমাধ্যমিকে দশম স্থান পেয়ে বাঁকুড়ার মুখ উজ্জ্বল করল প্রত্যুষা কুন্ডু।
Related Posts
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
মোল্লা জসিমউদ্দিন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।’যাদবপুর সহ রাজ্যের…
ঘুটিয়ারী শরীফে শিক্ষক দিবস উদযাপন
বনি সিংহ : ঘুটিয়ারী শরীফ অনাথ শিশু শিক্ষা আশ্রমের উদ্যোগে এবং সৈয়দ…
মহাসমারোহে মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী পালন ‘রবীন্দ্রভারতী সোসাইটি’র
মোল্লা জসিমউদ্দিন, বুধবার সন্ধেবেলায় গিরিশ পার্ক সংলগ্ন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পাঠাগার কক্ষে মহাসমারোহে…
