


বিশ্ব দর্পণ ওয়েব ডেক্সপূর্ব বর্ধমান: ঐতিহাসিক ২৬ জুলাই স্মরণে পূর্ব বর্ধমান জেলার গোতান বাজারের প্রচেষ্টা লজে রায়না-৩ চক্র কমিটির উদ্যোগে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। মানবসেবার অঙ্গীকারকে সামনে রেখে অনুষ্ঠিত এই রক্তদান কর্মসূচিতে ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করে মানবিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে উৎসাহ ও সম্মান জানিয়ে হরলিক্স, টিফিন, একটি ব্যাগ, শংসাপত্র (সার্টিফিকেট) এবং পরিবেশ রক্ষার বার্তা হিসেবে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। রক্তদাতাদের এই নিঃস্বার্থ উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত সকলেই।রায়না-৩ চক্র কমিটির সদস্যদের সুষ্ঠু পরিকল্পনা, আন্তরিকতা এবং সুন্দর ব্যবস্থাপনায় সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকদের এই মহৎ উদ্যোগ ভবিষ্যতেও সমাজসেবামূলক কর্মকাণ্ডে মানুষকে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। রক্তদানই জীবনদান—এই বার্তা ছড়িয়ে দিতেই এমন উদ্যোগের গুরুত্ব অপরিসীম বলে মত প্রকাশ করেন সকলেই।
