বিশ্বদর্পণ ওয়েব ডেক্স : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে সামনে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। তদন্তকারীদের দাবি, ঘটনায় ব্যবহৃত একটি ছোট গাড়ির গতিবিধি ঘিরে মিলেছে গুরুত্বপূর্ণ সূত্র, যা এই খুনের তদন্তে বড় সাফল্য এনে দিতে পারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীরা একটি নিশান মাইক্রা গাড়ির সন্ধান পান। জানা গিয়েছে, ঘটনাস্থলের দিকে যাওয়ার আগে গাড়িটি একটি টোলপ্লাজা অতিক্রম করেছিল। সেখানে ডিজিটাল মাধ্যমে অর্থ প্রদান করা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে।
তদন্তকারী আধিকারিকদের অনুমান, সেই অনলাইন লেনদেনের সূত্র ধরেই অভিযুক্তদের নাগাল পাওয়া সম্ভব হতে পারে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ জমা পড়েছিল, তার মালিকের ভূমিকা এখন খুঁটিয়ে দেখা হচ্ছে। তিনি শুধুই গাড়ির চালক, নাকি গোটা পরিকল্পনার সঙ্গে জড়িত— সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
এদিকে, ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের ধরতে রাজ্যের বাইরে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারী দল। সূত্রের খবর, হামলাকারীদের পালাতে সাহায্য করা এবং পুরো পরিকল্পনায় সহযোগিতা করা কয়েকজনের পরিচয় ইতিমধ্যেই চিহ্নিত করা গিয়েছে। তদন্তকারীদের আশা, খুব দ্রুত এই বহুচর্চিত হত্যাকাণ্ডের জট খুলতে পারে।
পুলিশের প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে, ঘটনার আগে চন্দ্রনাথ রথদের গাড়ির পথ আটকে দাঁড়ায় সন্দেহভাজনদের গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, রাস্তা আটকে যাওয়াকে কেন্দ্র করে প্রথমে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখান থেকেই হামলার সূত্রপাত বলে মনে করছেন তদন্তকারীরা।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা এবং পরিকল্পিত হামলার সম্ভাবনা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।
চন্দ্রনাথ রথ হত্যা মামলায় নতুন মোড়, ডিজিটাল লেনদেনের সূত্রে তদন্তে বড় অগ্রগতি
Related Posts
তোলাবাজি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ
মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আইনী স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ…
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর
বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স : বসিরহাট : বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও…
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস মামলার রায়দান ১৬ সেপ্টেম্বর?
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুযায়ী ক্যামাক স্ট্রিটের অফিস আপাতত খালি…
