বনি সিংহ : ডাইরেক্ট ট্যাক্সেস প্রফেশনালস অ্যাসোসিয়েশন (ডিটিপিএ)এর বার্ষিক সম্মেলন ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হলো কলকাতর তাজ বেঙ্গল হোটেলে। অনুষ্ঠানটি আয়োজন ও পরিচালনা করেন সম্মেলন কমিটির নারায়ণ প্রসাদ জৈন, মঞ্জু লতাশুক্লা,কেএন গুপ্তা, নেহা সুলতানিয়া এবং শৈলেন্দ্র কুমার তেওয়ারি সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এদিন সম্মেলনটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। এছাড়া উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ডঃ স্বপন দাশগুপ্ত এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইআরএস সুরভি বর্মা গার্গ এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ অশোক লাহিড়ী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সম্মেলনে এদিন বিশিষ্ট নীতি নির্ধারক, কর বিশেষজ্ঞ, পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং অন্যান্য বিশিষ্ট বক্তারা কর ব্যবস্থা, সুশাসন,বিনিয়োগ এবং ভারতের উন্নয়ন যাত্রা সম্পর্কিত সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটিতে এদিন তিনটি টেকনিক্যাল সেশন হয়। উপস্থিত ছিলেন ডিটিপিএ এর সভাপতি মঞ্জুলতা শুক্লা, সম্মেলন কমিটির চেয়ারম্যান রমেশ কুমার চোখানি,অনিল সিংভি, অজয় বাগ্গা,, অশ্বিনী তানেজা, গিরিশ আহুজা, সুজিত কুমার এবং প্রকাশ দুবে। বার্ষিক সম্মেলন উপলক্ষে একটি বিশেষ স্মারক ও প্রকাশ করা হয় এদিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিএআআই এর প্রাক্তন সভাপতি ও সিএ রঞ্জিত কুমার আগারওয়াল। অনুষ্ঠানে এদিন সিএ পবন কুমার পাতৌদি ও উপস্থিত ছিলেন। এদিন ডিটিপিএ -এর সভাপতি সিএ মঞ্জুলতা শুক্লা জানান এই বছরের সম্মেলনের মূল বিষয় ছিল “ট্যাক্সনেক্সট”। এছাড়া তিনি বলেন কর ব্যবস্থা, আর্থিক বাজার, সুশাসন এবং অর্থনৈতিক উন্নয়নের দ্রুত পরিবর্তনশীল পরিবেশে পেশাজীবীদের উদ্ভাবনী ও বাস্তব সম্মত দৃষ্টিভঙ্গি প্রদান করাই এই সম্মেলনের উদ্দেশ্য। এদিন অনুষ্ঠানে আগত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, বক্তা, প্যানোলিস্ট, প্রতিনিধি, পৃষ্ঠপোষক, আমন্ত্রিত অতিথি এবং সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডিটিপিএ -এর সাধারণ সম্পাদক সিএ শ্যাম আগরওয়াল।
