বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ককাটোয়া, পূর্ব বর্ধমান:দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে শনিবার কাটোয়া পৌরসভার সহযোগিতায় এবং পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় যোগাসনের প্রসার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাটোয়ার বিভিন্ন এলাকায় যোগ শিবির অনুষ্ঠিত হয়।এদিন মণ্ডলপাড়া, পৌরসভা মোড়, স্বামী বিবেকানন্দের পাদদেশ এবং কাশিগঞ্জ পাড়া এলাকায় এই যোগ শিবিরের আয়োজন করা হয়। শিবিরে অনির্বাণ যোগ একাডেমি ও তারক একাডেমির ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।সংস্থার ক্রীড়া সম্পাদক সমর দাস জানান, আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে মানুষের মধ্যে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরা এবং সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
