দেবার্ঘ্য ভট্টাচার্য্য, কাটোয়া
কাটোয়া, পূর্ব বর্ধমান: রাখি বন্ধন উৎসব উপলক্ষে হিন্দু সুরক্ষা সমিতি, কাটোয়া বিধানসভা শাখার উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৭শএ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টায় কাটোয়া কাশারি রোডের গোয়েঙ্কা মোড়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে পথ চলতি সাধারণ মানুষদের হাতে রাখি পরিয়ে তাঁদের শুভেচ্ছা জানানো হবে। পাশাপাশি তাঁদের মিষ্টিমুখও করানো হবে। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই অনুষ্ঠানে সকল হিন্দু ভাই-বোন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছে হিন্দু সুরক্ষা সমিতি, কাটোয়া বিধানসভা শাখা।
আসুন, সকলে মিলে এই পবিত্র উৎসব পালন করি।
