বইপাড়া কলেজ স্ট্রিট এ বই প্রকাশের মহোৎসব
সঞ্জয় কুমার দলুই,
১লা বৈশাখ ১৪৩৩ নববর্ষ উপলক্ষে বই পাড়ায় প্রকাশক, লেখক লেখিকাদের সঙ্গে বাংলার পুস্তক ক্রেতাদের ভীড় নজর কেড়েছে কলকাতা শহরবাসীর। ঘড়ির কাঁটা ধরে ঠিক দশটার মধ্যেই প্রতিটি বইয়ের দোকানে সিদ্ধিদাতা গণেশ ও মা লক্ষ্মীর পুজো শেষ হোতেই বই কেনা বেচা শুরু হয়ে যায় প্রায় প্রতিটি দোকানে। বই কেনার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ঠান্ডা পানীয় ও মিষ্টির প্যাকেট নিতে দেখা গেছে সর্বত্র। এর পরে দুপুরে একটা থেকে নতুন পায়জামা, ধুতি, পাঞ্জাবি তে সৌখিন লেখক এবং বাহারি শাড়ি, কুর্তি, জিনস পরিহিত লেখিকাদের উপস্থিতি ঘটেছে প্রকাশক দের সুস্বাজ্জিত বিপনিতে। দেজ পাবলিশিং, পত্রভারতী, দেবসাহিত্য কুটির, আজকাল, কথা ও কাহিনী, তুহিনা প্রকাশনী, একুশ শতক, ভোলানাথ প্রকাশনী, সেন ব্রাদার্স, বি নি কুন্ডু গ্রান্ডসন্স, দীপ প্রকাশন, ভগবতী পাবলিকেশন, নিউ ভারত সাহিত্য কুটির, বসাক বুক স্টোর, নান্দনিক, করুণা প্রকাশনী প্রমুখ পুস্তক বিপনিতে উপচে পড়া ভিড়ের মধ্যে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান টিও বই মহোৎসব এ সবার মনে আনন্দ জুগিয়েছে। বই প্রকাশক দের মুখে হাসি ও আনন্দ বই মুদ্রন ও বাঁধাই শিল্প কর্মীদের ও সাহস জুগিয়েছে।
লেখকদের মধ্যে ও আনন্দ ছিল অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি।
বাংলা সাহিত্য নিয়ে পাঠক পাঠিকারাও ছিলেন আলোচনা মুখর। এক কথায় বই পাড়া কলেজ স্ট্রিট আজ ১ লা বৈশাখ ১৪৩৩ ছিল প্রানবন্ত। দূরদর্শন, আকাশবাণী, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদি রা ঘুরে বেড়িয়ে খবর সংগ্রহ করেছেন বিশেষ আগ্রহে।
অনেকদিন পড়ে বইসাঝের প্রথম দিন ভালোই লেগেছে লেখক, প্রকাশক, বই ক্রেতা বিক্রেতা দের।
