বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক : রাজ্যে ধর্মীয় স্থানে লাউডস্পিকারের ব্যবহার ও রাস্তা অবরোধ নিয়ে এবার কড়া অবস্থান নিল নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোনওভাবেই নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে মাইক বাজানো যাবে না। পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান বা অন্য কোনও কারণে সাধারণ মানুষের চলাচলে অযথা বাধা সৃষ্টি করা থেকেও বিরত থাকার বার্তা দেওয়া হয়েছে।সূত্রের খবর, সম্প্রতি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন যে, কোনও ধর্মীয় প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত শব্দে লাউডস্পিকার বাজলে তা কঠোরভাবে নয়, আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে।সরকারি মহলের বক্তব্য, দুর্গাপুজো, ঈদ বা বিশেষ উৎসবের মতো নির্দিষ্ট অনুষ্ঠানের বাইরে প্রতিদিন উচ্চস্বরে মাইক বাজানো হলে আশপাশের বাসিন্দাদের সমস্যার মুখে পড়তে হয়। তাই শব্দ যেন নির্দিষ্ট এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে।এই সিদ্ধান্তের পর থেকেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদক্ষেপের সঙ্গে তুলনা টানা শুরু হয়েছে। উত্তরপ্রদেশে আগেই শব্দদূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। অনুমতি ছাড়া লাউডস্পিকার ব্যবহার, অতিরিক্ত শব্দে মাইক বাজানো এবং জনসাধারণের অসুবিধা তৈরি হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেয়। বাংলায়ও সেই ধাঁচেই শব্দ নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করছেন অনেকে।এদিকে সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক মহলের প্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও নাগরিক সুবিধার বিষয়টিও সমানভাবে গুরুত্ব পাওয়া উচিত।নাখোদা মসজিদের ট্রাস্টি নাসির ইব্রাহিম বলেন, আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে জনসাধারণের অসুবিধা হওয়া উচিত নয়। একইভাবে অল ইন্ডিয়া ওরিয়েন্টাল অ্যাকাডেমির প্রিন্সিপাল জয়ন্ত কুশারির মত, প্রার্থনা মূলত ব্যক্তিগত ও আধ্যাত্মিক বিষয়। কোনও ধর্মের ক্ষেত্রেই অন্যের অসুবিধার কারণ হয়ে ওঠা উচিত নয়।রাজ্যের এই নতুন নির্দেশ কার্যকর হলে আগামী দিনে ধর্মীয় অনুষ্ঠান ও জনজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।
বাংলায় লাউডস্পিকার ব্যবহারে কড়া বার্তা শুভেন্দুর, শব্দদূষণ রুখতে নতুন নির্দেশ পুলিশের জন্য
Related Posts
তোলাবাজি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ
মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আইনী স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ…
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর
বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স : বসিরহাট : বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও…
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস মামলার রায়দান ১৬ সেপ্টেম্বর?
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুযায়ী ক্যামাক স্ট্রিটের অফিস আপাতত খালি…
