বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক :এ বছরের মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে কাটোয়ার কাশিগঞ্জ পাড়ার ছাত্র সৌমাল্য চন্দ্র। তার এই কৃতিত্বে গর্বিত গোটা কাটোয়া শহর। সৌমাল্যের এই সাফল্যকে সম্মান জানাতে বুধবার সন্ধ্যায় তার বাড়িতে পৌঁছে বিশেষ সংবর্ধনার আয়োজন করে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন।বুধবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ কাটোয়া কেডিআই স্কুলের মেধাবী ছাত্র সৌমাল্য চন্দ্রের বাড়িতে যান সংস্থার সম্পাদক সমর দাস। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জয়দেব দত্ত, সাত্ত্বিক দে সহ সংস্থার অন্যান্য সদস্যরা। এদিন সৌমাল্যকে ফুলের তোড়া, উত্তরীয়, বই ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সৌমাল্যের এই সাফল্য শুধু তার পরিবারের নয়, সমগ্র পূর্ব বর্ধমান জেলার গর্ব। বর্তমান সময়ে কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে যে বড় সাফল্য অর্জন করা সম্ভব, তার উজ্জ্বল উদাহরণ সৌমাল্য। তার এই ফলাফল আগামী দিনের ছাত্রছাত্রীদেরও অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছেন সকলে।এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা সৌমাল্যের আগামী জীবনের জন্য শুভকামনা জানান। ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে জেলার নাম উজ্জ্বল করবে বলেও আশাবাদ প্রকাশ করেন তাঁরা।সৌমাল্যের এই সাফল্যে খুশির আবহ কাশিগঞ্জ পাড়া সহ গোটা কাটোয়া জুড়ে। প্রতিবেশী থেকে আত্মীয়-স্বজন সকলেই শুভেচ্ছা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন এই কৃতী ছাত্রকে।
মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ সৌমাল্য চন্দ্রকে সংবর্ধনা পূর্ব বর্ধমান ক্রীড়া সংস্থার
Related Posts
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
মোল্লা জসিমউদ্দিন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।’যাদবপুর সহ রাজ্যের…
ঘুটিয়ারী শরীফে শিক্ষক দিবস উদযাপন
বনি সিংহ : ঘুটিয়ারী শরীফ অনাথ শিশু শিক্ষা আশ্রমের উদ্যোগে এবং সৈয়দ…
মহাসমারোহে মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী পালন ‘রবীন্দ্রভারতী সোসাইটি’র
মোল্লা জসিমউদ্দিন, বুধবার সন্ধেবেলায় গিরিশ পার্ক সংলগ্ন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পাঠাগার কক্ষে মহাসমারোহে…
