বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক :২০২৬ সালের সরকারি ছুটির সূচিতে গুরুত্বপূর্ণ সংশোধন আনল নবান্ন। রাজ্য সরকারি কর্মীদের জন্য প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে ইদ-উদ-জোহা উপলক্ষে ছুটির তারিখ বদলের কথা জানানো হয়েছে। এর ফলে পূর্বে ঘোষিত কয়েকটি ছুটির দিন বাতিল হয়ে নতুন দিনে সরকারি ছুটি কার্যকর করা হবে।প্রশাসনিক সূত্রে খবর, আগের তালিকায় মে মাসের শেষ সপ্তাহে দু’দিন ছুটির উল্লেখ ছিল। পরে উৎসবের নির্দিষ্ট দিন চূড়ান্ত হওয়ার পর সরকার নতুন করে সংশোধিত নির্দেশিকা প্রকাশ করে। সেই অনুযায়ী, ২৮ মে বৃহস্পতিবার ইদ-উদ-জোহা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ওই দিন রাজ্যের সরকারি দফতর, বিভিন্ন প্রশাসনিক কার্যালয় ও সরকার পোষিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে আগে ঘোষিত ২৬ ও ২৭ মে আর কোনও ছুটি থাকছে না। ওই দু’দিন স্বাভাবিক নিয়মে সমস্ত সরকারি কাজকর্ম চলবে।প্রতি বছরের মতো আগেই সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হলেও প্রয়োজন অনুযায়ী পরে সংশোধন আনা হয়ে থাকে। জাতীয় ছুটি, ধর্মীয় অনুষ্ঠান, আঞ্চলিক উৎসব এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট অনুযায়ী বিভিন্ন ছুটি এই তালিকায় অন্তর্ভুক্ত থাকে।এদিকে নতুন ছুটির তালিকা সামনে আসতেই সরকারি কর্মীদের মধ্যে উৎসবের ছুটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষত যারা টানা ছুটির পরিকল্পনা করেছিলেন, তাঁদের অনেকেরই সেই পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে বলে মনে করা হচ্ছে।২০২৬ সালের উল্লেখযোগ্য বাকি সরকারি ছুটি :ইদ-উদ-জোহা — ২৮ মেমহরম — ২৬ জুনস্বাধীনতা দিবস — ১৫ আগস্টমহালয়া — ১০ অক্টোবরদুর্গাপুজো — ১৯ থেকে ২১ অক্টোবরভাইফোঁটা — ১১ নভেম্বরবড়দিন — ২৫ ডিসেম্বরঅতিরিক্ত রাজ্য সরকারি ছুটি :কবি ভানুভক্তের জন্মদিন (দার্জিলিং ও কালিম্পং) — ১৩ জুলাইরথযাত্রা — ১৬ জুলাইবিশ্বকর্মা পুজো — ১৭ সেপ্টেম্বরদুর্গাপুজো চতুর্থী — ১৫ অক্টোবরদুর্গাপুজো পঞ্চমী — ১৬ অক্টোবরষষ্ঠী — ১৭ অক্টোবরঅতিরিক্ত পুজোর ছুটি — ২২, ২৩ ও ২৪ অক্টোবর
