বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক :রাজ্যের নতুন জনমুখী প্রকল্প ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এই প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী ১ জুন থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি চলছে।সরকারি মহলের ইঙ্গিত, বর্তমানে যাঁরা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আওতায় রয়েছেন, তাঁদের বড় অংশকেই নতুন প্রকল্পের অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে চূড়ান্ত তালিকা তৈরির আগে একাধিক স্তরে তথ্য যাচাই করা হচ্ছে বলে জানা গিয়েছে।প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ নজর দেওয়া হচ্ছে উপভোক্তাদের নথি যাচাইয়ের উপর। যাঁরা আর জীবিত নন বা যাঁদের নাগরিকত্ব সংক্রান্ত নথিতে অসঙ্গতি রয়েছে, তাঁদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। পাশাপাশি সরকারি নিয়মের বাইরে গিয়ে কেউ পূর্বে অন্য প্রকল্পে সুবিধা পেয়ে থাকলে, সেই তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।নবান্ন সূত্রে খবর, প্রকৃত যোগ্য উপভোক্তাদের কাছে যাতে দ্রুত এবং নির্ভুলভাবে টাকা পৌঁছে যায়, তার জন্য প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রস্তুতি জোরকদমে চলছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই, তথ্য আপডেট এবং ডেটা মিলিয়ে দেখার কাজ প্রায় শেষ পর্যায়ে।ওয়াকিবহাল মহলের মতে, এই প্রকল্প কার্যকর হলে রাজ্যের বহু মহিলা সরাসরি আর্থিক সহায়তার আওতায় আসবেন। একই সঙ্গে অযোগ্য বা ভুয়ো নাম বাদ দেওয়ার উদ্যোগ প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মনে করা হচ্ছে।
১ জুন থেকে শুরু হতে পারে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’-এর টাকা প্রদান, জানালেন অগ্নিমিত্রা পাল
Related Posts
নতুন মডুলার ও রোবোটিক অপারেশন থিয়েটারের মাধ্যমে অস্ত্রোপচার পরিষেবায় নতুন মাত্রা আনলো রুবি জেনারেল হাসপাতাল
মোল্লা জসিমউদ্দিন, রুবি জেনারেল হাসপাতাল তার অস্ত্রোপচার পরিকাঠামোর ব্যাপক সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা…
ক্যারেটলেন কলকাতার গড়িয়াহাটে নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে উপস্থিতি মজবুত করল
মোল্লা জসিমউদ্দিন , টাটা গোষ্ঠীর অন্যতম শীর্ষস্থানীয় ওমনিচ্যানেল জুয়েলারি ব্র্যান্ড ক্যারেটলেন কলকাতার…
ওয়ালমার্ট বৃদ্ধি এমএসএমই কানেক্ট কলকাতা ২০২৬ পশ্চিমবঙ্গের উদ্যোক্তাদের জন্য বাজারে প্রবেশাধিকার ও রপ্তানি প্রস্তুতিকে অগ্রাধিকার দিল
কবিরুল ইসলাম, আইডিয়াস টু ইমপ্যাক্ট ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়ালমার্ট বৃদ্ধি কলকাতায় আয়োজন করল…
