প্রসেনজিৎ দেবনাথ
জামালপুরের বুড়ো রাজের মেলা কে কেন্দ্র করে লক্ষাধিক ভক্ত সমাগম। গত ২৯ তারিখ শেষ হয়েছে ভোট, উদ্যোক্তারা আশা করেছিলেন হয়তো কিছুটা ভক্ত সংখ্যা কম হবে। গতবারের মতনই ভক্ত সমাগম মন্দির প্রাঙ্গণে। তবে বাবার মাথায় জল ঢালার পুণ্যার্থী গত বছরের তুলনাতেও বেশি। একটা সময় এটি অস্ত্র মেলা নামে পরিচিত থাকলেও সেই নাম কিছুটা হলেও বদলেছে। অস্ত্রের দাপাদাপি আগের তুলনায় সংখ্যা অনেকই কম। উল্লেখযোগ্য ভাবে বুড়োরাজ শিবের পাঠা বলি হতে দেখা যায় এইখানে, আর সেই কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পাঠা বলি দেওয়ার সরঞ্জাম হিসাবে বিভিন্ন অস্ত্র নিয়ে ভক্তরা পৌঁছায় মন্দির প্রাঙ্গণে। সেখানেই বলি দিয়ে তা বাড়ি নিয়ে যান। তবে প্রশাসনের পড়া নিরাপত্তায় আগের তুলনায় অস্ত্রের দাপাদাপি কম। তবে মন্দিরে ঢোকার মুখে এবারও দেখা গেল অস্ত্র নিয়ে ভক্তদের নাচানাচির ছবি। দা, কুরুল, লাঠি, তীর, ধনুক থেকে শুরু করে রয়েছে সব ধরনেরই কিছু না কিছু অস্ত্র। কিছুই তবে পরিমাণে অনেকটাই কম। উদ্যোক্তারা এদিন শুক্রবার তারা জানান, গতকাল রাতে বৃষ্টির জন্য রাতে ভক্ত সংখ্যা কিছুটা কম হলেও এদিন সকাল থেকে ব্যাপক ভক্ত সমাগম। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশে রয়েছে নজরদারি তবে পুলিশের সংখ্যা কিছুটা কম। সব মিলিয়ে ব্যাপক ভক্ত সমাগম বুড়োরাজ মন্দির প্রাঙ্গনে।
