নতুন বছরে পত্রিকা প্রকাশে চাঁদের হাট
দীপঙ্কর চক্রবর্ত্তী,পূর্বস্হলী,
সেই কুড়ি বছর আগে পূর্বস্হলীর পারুলিয়ার রামকৃষ্ণ ঘোষ সম্পাদিত আকাশের নীচে পত্রিকার প্রকাশ শুরু হয়।সেই সময় সাথে ছিল তরুন কবি পীযূষ দে,কল্যান চক্রবর্ত্তী,মিঠুন ঘোষ।পরে যোগ দেন বিকাশ দাস।সেই পত্রিকা ফুলে ফলে শাখাপ্রশাখা বিস্তার করে আজ পূর্ণতা পেয়েছে।সুগন্ধ ছড়িয়ে পরেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।নতুন বছরকে স্বাগত জানিয়ে রবীন্দ্রনাথের গান পরিবেশন করে সভা শুর বেঁধে দিলেন কবি দীপঙ্কর চক্রবর্ত্তী।আকাশের নীচে পত্রিকার কুড়িতম সংখ্যা উদ্বোধন ও কবিতা পাঠের আসর হল সোমবার পূর্বস্হলী কলেজের সহযোগীতায় কলেজের একটি হলে।কলেজের অধ্যক্ষ বিভাষ চন্দ্র সাহা পত্রিকা উদ্বোধন করে কবিতা চর্চা নিরন্তর চালিয়ে যেতে হবে বলেন।যুগের প্রয়োজনে কবিতা লেখার বাঁক বদল হচ্ছে তাও জানালেন।অধ্যাপিকা ডঃ লিপিকা ঘোষাল লিটল ম্যাগাজিন প্রকাশ তার বেড়ে ওঠা, এগিয়ে চলা এবং লেখক তৈরীর প্রথম সোপান এই কথা সহজ ভাবে ব্যাক্ত করেন। কলেজের পরিচালন সমিতির সভাপতি শ্যামসুন্দর ব্যানার্জী,মদন মোহন ব্যানার্জী,প্রসেনজিৎ সরকার,পুলক মন্ডল,প্রনব চক্রবর্ত্তী,সুব্রত পাল,গৌতম হেঁস,তপন বৈরাগ্য,রনজিৎ দাস,সুদীপ্ত পাল,অবনী ভূষন বালা,নিমাই দেবনাথ, সুফি রফিকউল ইসলাম, সুজল সাহা, প্রবীর মজুমদার,রবিন বিশ্বাস, মিন্টু দত্ত বক্তব্য রাখেন ও ৪০ জন কবি তাদের লেখা কবিতা পাঠ করেন।সম্পাদক রামকৃষ্ন ঘোষ ও কলেজ অধ্যাপক ফিরোজ খান সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করেন।
