পুলকেশ ভট্টাচার্য্য,কাটোয়া, পূর্ব বর্ধমান : শিশু ও যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে কাটোয়ায় অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলা ক্যারাটে বেল্ট পরীক্ষা। শনিবার ১০ মে কাটোয়ার সুবোধ স্মৃতি রোডে এই কর্মসূচির আয়োজন করে পূর্ব বর্ধমান জেলা বুদুকাই কান ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন। সহযোগিতায় ছিল পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হোয়াইট, ইয়েলো, অরেঞ্জ, গ্রিন, ব্লু থেকে শুরু করে ব্ল্যাক বেল্ট-সহ মোট দশটি বিভাগের পরীক্ষায় প্রায় ২৪৫ জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করে। ছোটদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।ক্যারাটে প্রশিক্ষক সাত্ত্বিক দে জানান, এই বছর ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে বেল্ট পরীক্ষার আয়োজন। অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী খুদে প্রতিযোগী থেকে শুরু করে ৩০ বছরের ঊর্ধ্ব পুরুষ ও মহিলারাও পরীক্ষায় অংশ নেন। এত বিপুল অংশগ্রহণ এই উদ্যোগের জনপ্রিয়তা ও সাফল্যকে আরও স্পষ্ট করেছে।জেলা ক্যারাটে সংস্থার সম্পাদক তারক চন্দ্র দে বলেন, কাটোয়া, দাঁইহাট, অগ্রদ্বীপ, মেঝিয়ারী, কেতুগ্রাম, বেরুগ্রাম ও পূর্বস্থলী-সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেয়। আগামী প্রজন্মকে খেলামুখী করে তোলা এবং ক্যারাটের মানোন্নয়নই এই উদ্যোগের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট শিক্ষক কল্পদ্রুম মণ্ডল বর্তমান প্রজন্মের মধ্যে মোবাইল ও ডিজিটাল জগতের প্রতি অতিরিক্ত নির্ভরতার প্রসঙ্গ তুলে বলেন, এর ফলে বহু তরুণ-তরুণী খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বাড়াতে ক্যারাটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ কাটোয়া তথা পূর্ব বর্ধমান জেলা থেকে আরও প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে সাহায্য করবে এবং জেলার ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।সমগ্র পরীক্ষার দায়িত্বে ছিলেন আন্তর্জাতিক ক্যারাটে বিচারক প্রসেনজিৎ ব্যানার্জি। পরীক্ষায় সফল অংশগ্রহণকারীদের পরবর্তীতে বেল্ট প্রদান করা হবে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এ ধরনের উদ্যোগ শুধু খেলাধুলার প্রসারই ঘটায় না, পাশাপাশি সমাজে সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের বার্তাও পৌঁছে দেয়।
কাটোয়ায় ক্যারাটে বেল্ট পরীক্ষায় উৎসাহের জোয়ার, অংশ নিল দুই শতাধিক প্রতিযোগী
Related Posts
উত্তর ২৪ পরগনায় লোক আদালতেএকদিনে হাজার হাজার মামলার নিষ্পত্তি, কোটি কোটি টাকার বিরোধের সমাধান
মোল্লা জসিমউদ্দিন, শনিবার সমগ্র উত্তর ২৪ পরগনা জেলায় জাতীয় লোক আদালতে মোট…
মহানগরে বেআইনী নির্মাণে ‘কালো টাকা’? সিবিআই কে তদন্তভার দিল হাইকোর্ট
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার মহানগরের বিভিন্ন এলাকায় গজিয়ে ওঠা বেআইনি নির্মাণ নিয়ে বড়…
শ্রীরামপুরে মমতার সভা নিয়ে আজ শুনানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে
মোল্লা জসিমউদ্দিন, রাজ্যে পালাবদলের পর কলকাতার বাইরে প্রথম সভা করার কথা ছিল…
