সেখ রিয়াজুদ্দিন বীরভূম
২৫ শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংস্থার উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয়। কচিকাঁচাদের নাচ গান আবৃত্তি নাটক ইত্যাদির মাধ্যমে দিনভর চলে নানান কর্মসূচি। সেরূপ খয়রাসোল ব্লকের লোকপুরে অবস্থিত রামধনু পাবলিক স্কুলের পক্ষ থেকে ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। পাশাপাশি কৃষ্টিলোক সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। উল্লেখ্য দীর্ঘ ১৪ বছর আগে সমাজসচেতন স্থানীয় কতিপয় যুবকের উদ্যোগে এলাকায় শিক্ষা ও সাংস্কৃতিক ভাবধারার প্রসার ঘটাতে গঠন করেন কৃষ্টি লোক নামক একটি সাংস্কৃতিক সংগঠন। বিশেষ উল্লেখ্য এমনি এক রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্টানের মাধ্যমে পথচলা শুরু হয়েছিল সংগঠনের।১৪ বছর পর সংগঠনের আবার এক নতুন সংযোজন সাহিত্য পত্রিকার আত্ম প্রকাশ। সেখানে ও এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাখবর, কচিকাঁচা সহ বিভিন্ন গুনিজনদের লেখার মাধ্যমে তথা সাহিত্যের অঙ্গনে সমাজসচেতন ভাবনার বহিঃপ্রকাশ ঘটানোর এক প্রয়াস। এদিন ২৫ শে বৈশাখ শনিবার রামধনু পাবলিক স্কুলের রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্টান থেকেই কৃষ্টি লোক সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করেন পত্রিকার সম্পাদক সুনীল কুমার সাহা। এছাড়াও ছিলেন রামধনু পাবলিক স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত, স্থানীয় লোকপুর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিন্টু দত্ত, সিদ্ধার্থ দত্ত ও ডাল্টন মন্ডল এবং অঙ্গন ওয়াড়ী শিক্ষিকা সোমা চ্যাটার্জি প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
রবীন্দ্র জয়ন্তী পালন ও সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন, কৃষ্টিলোক সাংস্কৃতিক গোষ্ঠীর,লোকপুরে
Related Posts
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
মোল্লা জসিমউদ্দিন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।’যাদবপুর সহ রাজ্যের…
ঘুটিয়ারী শরীফে শিক্ষক দিবস উদযাপন
বনি সিংহ : ঘুটিয়ারী শরীফ অনাথ শিশু শিক্ষা আশ্রমের উদ্যোগে এবং সৈয়দ…
মহাসমারোহে মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী পালন ‘রবীন্দ্রভারতী সোসাইটি’র
মোল্লা জসিমউদ্দিন, বুধবার সন্ধেবেলায় গিরিশ পার্ক সংলগ্ন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পাঠাগার কক্ষে মহাসমারোহে…
