বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক : রাজ্যে নতুন সরকার গঠনের পর একাধিক প্রশাসনিক পরিবর্তনের পাশাপাশি সামাজিক প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ করে মহিলাদের আর্থিক সহায়তার অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মে মাসের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও এখনও বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের অর্থ পৌঁছায়নি বলে অভিযোগ উঠছে।সাধারণত মাসের প্রথম দিকেই ভাতার টাকা অ্যাকাউন্টে জমা পড়ে। কিন্তু এবার সেই প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। নতুন প্রশাসন এই প্রকল্প চালু রাখবে নাকি অন্য কোনও নতুন পরিকল্পনা আনবে, তা নিয়েও চলছে আলোচনা।নির্বাচনের সময় বিজেপির তরফে মহিলাদের জন্য আরও বড় আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই সূত্র ধরেই এখন প্রশাসনিক মহলে জল্পনা, বর্তমান প্রকল্পের পরিবর্তে নতুন নামে একটি প্রকল্প চালু হতে পারে। সূত্রের খবর, ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নামে সম্ভাব্য নতুন একটি প্রকল্প নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে। সেখানে উপভোক্তাদের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর বিষয়টিও বিবেচনায় থাকতে পারে বলে জানা যাচ্ছে।তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। ফলে লক্ষ্মীর ভাণ্ডারের বর্তমান উপভোক্তাদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। বিশেষ করে মে মাসের কিস্তির টাকা কবে দেওয়া হবে, তা নিয়ে স্পষ্ট বার্তা না মেলায় অনিশ্চয়তা আরও বেড়েছে।আজ নবান্নে নতুন সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হওয়ার কথা রয়েছে। মনে করা হচ্ছে, সেখানেই বিভিন্ন জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ এবং সম্ভাব্য নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি মহিলাদের আর্থিক সহায়তা সংক্রান্ত প্রকল্পের কাঠামো ও আবেদন প্রক্রিয়া নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।এখন সরকারি ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপভোক্তা।
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বাড়ছে জল্পনা, নতুন প্রকল্প আনতে পারে রাজ্য সরকার
Related Posts
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
মোল্লা জসিমউদ্দিন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।’যাদবপুর সহ রাজ্যের…
ঘুটিয়ারী শরীফে শিক্ষক দিবস উদযাপন
বনি সিংহ : ঘুটিয়ারী শরীফ অনাথ শিশু শিক্ষা আশ্রমের উদ্যোগে এবং সৈয়দ…
মহাসমারোহে মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী পালন ‘রবীন্দ্রভারতী সোসাইটি’র
মোল্লা জসিমউদ্দিন, বুধবার সন্ধেবেলায় গিরিশ পার্ক সংলগ্ন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পাঠাগার কক্ষে মহাসমারোহে…
