ওয়েব ডেস্ক:সোমবার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে গণনা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুষ্ঠু করতে একাধিক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শনিবার কমিশনের তরফে জানানো হয়েছে, গণনার কাজে সহায়তা করতে অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।সূত্রের খবর, রাজ্য জুড়ে মোট ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক দায়িত্বে থাকবেন। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনাকক্ষ রয়েছে, সেখানে তাঁদের বিশেষভাবে মোতায়েন করা হবে। ইতিমধ্যেই নিযুক্ত পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয় রেখে তাঁরা গণনার প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করবেন।এর পাশাপাশি নিরাপত্তা জোরদার করতেও উদ্যোগী কমিশন। প্রতিটি গণনাকেন্দ্রের জন্য আলাদা করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। মোট ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক এই দায়িত্বে থাকবেন বলে জানা গেছে। তাঁদের প্রধান কাজ হবে গণনাকেন্দ্র সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করা।তবে কমিশন স্পষ্ট করেছে, পুলিশ পর্যবেক্ষকদের কাজের সীমা নির্দিষ্ট। কোনও পরিস্থিতিতেই তাঁরা গণনাকক্ষের ভেতরে প্রবেশ করতে পারবেন না। বাইরে থেকেই অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ চালাতে হবে।গণনাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে আরও কিছু নির্দেশিকাও জারি হয়েছে। গণনা পর্যবেক্ষক ও রিটার্নিং অফিসার ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢুকতে পারবেন না। নির্দিষ্ট ফর্মে ফলাফল লিপিবদ্ধ করা হবে, যা প্রস্তুত করবেন কাউন্টিং সুপারভাইজার। সেই প্রক্রিয়ায় উপস্থিত এজেন্টরা সাক্ষী হিসেবে সই করবেন এবং প্রতিটি টেবিলে থাকা মাইক্রো পর্যবেক্ষকরাও আলাদা করে নথিভুক্ত করবেন ফলাফল।সব মিলিয়ে, ফল ঘোষণার আগে পুরো প্রক্রিয়াকে ঘিরে কঠোর নজরদারি ও নিয়মাবলির মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছে নির্বাচন কমিশন।
গণনার আগে কড়া নজরদারি, অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ নির্বাচন কমিশনের
Related Posts
তোলাবাজি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ
মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আইনী স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ…
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর
বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স : বসিরহাট : বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও…
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস মামলার রায়দান ১৬ সেপ্টেম্বর?
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুযায়ী ক্যামাক স্ট্রিটের অফিস আপাতত খালি…
