ওয়েব ডেক্স:
দক্ষিণ ২৪ পরগনাগতকালই নির্বাচন কমিশনের তরফে ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী আজ ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৮৬ শতাংশের উপরে পৌঁছয়।জানা যায়, ২৯ এপ্রিলের ভোটগ্রহণ চলাকালীন মগরাহাট পশ্চিমের কয়েকটি বুথে ইভিএমে সেলোটেপ লাগানো ছিল বলে অভিযোগ ওঠে। বাহিরপোয়া কুড়কুড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ২৩০, ২৩১ ও ২৩২ নম্বর বুথে এই অভিযোগ সামনে আসে। নির্বাচন কমিশনের প্রাথমিক রিপোর্টে এই বুথগুলিতে অনিয়মের ইঙ্গিত মেলায় পরবর্তীতে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগেই দ্বিতীয় দফার ভোটকে ঘিরে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে পুনর্নির্বাচন করা হবে। প্রয়োজনে একাধিক বুথে সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট কেন্দ্র জুড়েও ফের ভোটগ্রহণের সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেছিলেন।সেই প্রেক্ষিতেই দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন হয়। এর মধ্যে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথ অন্তর্ভুক্ত ছিল।আজকের ভোটগ্রহণে সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। দুপুর ১টা পর্যন্ত মগরাহাট পশ্চিমে প্রায় ৫৬ শতাংশ এবং ডায়মন্ড হারবারে প্রায় ৫৫ শতাংশ ভোট পড়ে। সময় যত গড়িয়েছে, ভোটের হার ততই বৃদ্ধি পেয়েছে। শেষ পর্যন্ত মগরাহাট পশ্চিমে ৮৬.১১ শতাংশ এবং ডায়মন্ড হারবারে ৮৭.৬০ শতাংশ ভোটগ্রহণ হয়।পুনর্নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল কড়া। তবে কমিশন সূত্রে জানা গিয়েছে, মগরাহাট পশ্চিমের একটি বুথে ভুয়ো ভোটের অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দিনের মধ্যে কিছু জায়গায় উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়। এক জায়গায় বিজেপি প্রার্থীকে ঘিরে স্লোগান দেওয়ার ঘটনাও সামনে আসে।সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হলেও কিছু বিচ্ছিন্ন অভিযোগ ঘিরে নজর রাখছে নির্বাচন কমিশন।
