বিশ্ব দর্পণ ওয়েবডেস্ক:আগামীকাল সোমবার রাজ্যজুড়ে ভোটগণনা। সেই প্রক্রিয়াকে নির্বিঘ্ন ও স্বচ্ছ রাখতে এবার বিশেষ কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। গণনার কাজে নিযুক্ত সরকারি কর্মীদের স্পষ্ট জানানো হয়েছে—নির্দেশ অমান্য বা দায়িত্বে গাফিলতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি চাকরি হারানোর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।সূত্রের খবর, এবারের নির্বাচনের শুরু থেকেই কমিশন নজরদারিতে কোনও শিথিলতা রাখেনি। গণনার দিনেও সেই কড়াকড়ি বজায় থাকবে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা এলাকায় কিছু পোলিং কর্মীর কাজে অনিয়মের অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে কমিশন যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে।এবার দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে রাজ্যে এবং ভোটদানের হারও উল্লেখযোগ্য বলে জানা গিয়েছে। বর্তমানে সব ইভিএম কঠোর নিরাপত্তার মধ্যে স্ট্রংরুমে রাখা রয়েছে। গণনার দিন যাতে কোনওরকম ত্রুটি বা অনিয়ম না ঘটে, তার জন্য বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।কমিশনের নির্দেশ অনুযায়ী, গণনার সঙ্গে যুক্ত প্রত্যেক কর্মীকে নির্ধারিত গাইডলাইন মেনে চলতে হবে। কোনও ধরনের অসততা বা ইচ্ছাকৃত ভুলের প্রমাণ মিললে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।রাজ্যের মোট ৭৭টি গণনাকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো প্রক্রিয়া তদারকির জন্য ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পর্যবেক্ষক ও ৭৭ জন পুলিশ অবজার্ভারও থাকবেন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে।এছাড়াও, গণনাকেন্দ্রগুলির আশেপাশে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য আগে থেকেই কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। স্ট্রংরুমের ২০০ মিটার এলাকার মধ্যে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে এবং পাঁচ জনের বেশি একত্রিত হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।সব মিলিয়ে, শান্তিপূর্ণ ও নির্ভুল গণনা নিশ্চিত করতে এবার সর্বোচ্চ সতর্কতায় রয়েছে নির্বাচন কমিশন।
গণনার আগে কড়া বার্তা কমিশনের, গাফিলতিতে শাস্তির আশঙ্কা সরকারি কর্মীদের
Related Posts
তোলাবাজি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ
মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আইনী স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ…
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর
বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স : বসিরহাট : বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও…
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস মামলার রায়দান ১৬ সেপ্টেম্বর?
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুযায়ী ক্যামাক স্ট্রিটের অফিস আপাতত খালি…
