ওয়েব ডেস্ক:রাজ্যে TET ইস্যুকে ঘিরে শিক্ষক সমাজের আন্দোলন নতুন মোড় নিতে চলেছে। আইনি লড়াইয়ের পথেই এবার এগোতে চাইছে শিক্ষক সংগঠনগুলি। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ওপেন কোর্টে শোনানির সুযোগ তৈরি হওয়ায় আন্দোলনকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে সংগঠনের মতে, এই লড়াই সহজ নয় এবং দীর্ঘমেয়াদি প্রস্তুতির প্রয়োজন রয়েছে।শিক্ষক প্রতিনিধিরা জানিয়েছেন, এই আন্দোলন শুধুমাত্র একটি পরীক্ষার বিরোধিতা নয়, বরং কর্মরত শিক্ষকদের পেশাগত স্থায়িত্ব ও মর্যাদা রক্ষার প্রশ্ন। তাই আইনি প্রক্রিয়ার পাশাপাশি প্রয়োজনে গণআন্দোলনের পথেও নামার ইঙ্গিত দেওয়া হয়েছে।সংগঠনের পক্ষ থেকে সকল ভুক্তভোগী শিক্ষককে নিজেদের জেলা, চক্র ও রাজ্য স্তরের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে। ভোটের আবহে বিভিন্ন ধরনের বিভ্রান্তি বা মতভেদ তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে, তবে এই পরিস্থিতিতে ঐক্য বজায় রাখাই প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে।তাদের বক্তব্য, এই লড়াই কোনও ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং সমগ্র শিক্ষক সমাজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য। তাই বিভাজন ভুলে একসঙ্গে এগিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।এখন সংগঠনের নজর দেশের সর্বোচ্চ আদালতের দিকে। মূল দাবি একটাই— কর্মরত শিক্ষকদের জন্য TET বাধ্যতামূলক না করা।শেষে শিক্ষক ঐক্যের স্লোগান তুলে আন্দোলনকে আরও জোরদার করার ডাক দেওয়া হয়েছে।
TET ইস্যুতে সুপ্রিম কোর্টমুখী শিক্ষকদের লড়াই, ঐক্যের বার্তা সংগঠনের
Related Posts
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
মোল্লা জসিমউদ্দিন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।’যাদবপুর সহ রাজ্যের…
ঘুটিয়ারী শরীফে শিক্ষক দিবস উদযাপন
বনি সিংহ : ঘুটিয়ারী শরীফ অনাথ শিশু শিক্ষা আশ্রমের উদ্যোগে এবং সৈয়দ…
মহাসমারোহে মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী পালন ‘রবীন্দ্রভারতী সোসাইটি’র
মোল্লা জসিমউদ্দিন, বুধবার সন্ধেবেলায় গিরিশ পার্ক সংলগ্ন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পাঠাগার কক্ষে মহাসমারোহে…
