বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক | পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমানে অনুষ্ঠিত হলো হিন্দু সুরক্ষা সমিতির জেলা সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের পদাধিকারী ও কর্মীরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক বিস্তার, ভবিষ্যৎ কর্মসূচি, সামাজিক উদ্যোগ এবং জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য সভাপতি অভিজিৎ চন্দ্র দাস, পূর্ব বর্ধমান জেলা সভাপতি দেশবন্ধু সেন, জেলা সাধারণ সম্পাদক সুশান্ত ভট্টাচার্য্য এবং জেলা আহ্বায়ক পার্থ ভট্টাচার্য্য।
বক্তারা সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরে জেলার প্রতিটি এলাকায় সংগঠনকে আরও সুসংহত করার আহ্বান জানান। পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সম্মেলনে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। জেলা নেতৃত্ব আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে।
