বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স, পূর্ব বর্ধমান:
পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার বিকেলে আচমকাই আছড়ে পড়ে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় তীব্র বৃষ্টি, যার ফলে কিছু সময়ের জন্য জনজীবন ব্যাহত হয়।
আবহাওয়া সংক্রান্ত একটি সতর্কবার্তায় জানানো হয়েছিল যে জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই পূর্বাভাস অনুযায়ী বিকেলের দিকে জেলার একাধিক এলাকায় ঝড়বৃষ্টির প্রভাব দেখা যায়।
ঝড়ের সময় অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান। বজ্রপাতের আশঙ্কায় খোলা জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রবল গরমের মাঝে এই বৃষ্টিতে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হলেও বজ্রঝড়ের তীব্রতায় সাধারণ মানুষের মধ্যে সতর্কতা লক্ষ্য করা
