বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক : পূর্ব বর্ধমানের কালনায় হনুমান মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। অভিযোগ, গভীর রাতে কিছু দুষ্কৃতী একটি হনুমান মন্দিরে ঢুকে মূর্তি ভেঙে দেয়। মঙ্গলবার সকালে ঘটনাটি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।জানা গিয়েছে, কালনা থানার অন্তর্গত পিন্ডিরা পঞ্চায়েতের বহড়া গ্রামের একটি হনুমান মন্দিরে এই ভাঙচুরের ঘটনা ঘটে। সকালে স্থানীয় বাসিন্দারা মন্দিরে গিয়ে দেখেন, হনুমানজীর মূর্তি ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালনা থানার পুলিশ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। পাশাপাশি এলাকা পরিদর্শনে যায় বিজেপির একটি প্রতিনিধি দলও।স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকায় থাকা একটি ক্লাবঘর দীর্ঘদিন ধরেই অলিখিতভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে নানা অসামাজিক কাজকর্ম চলত বলেও দাবি করেন তারা। আরও অভিযোগ, আবাস যোজনার ঘর তৈরির কাজে মুর্শিদাবাদ থেকে আনা দুই মিস্ত্রিকে ওই ক্লাবের পাশেই থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল।বিজেপির তরফে এই ঘটনাকে “জেহাদি মানসিকতার কাজ” বলে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। একই সঙ্গে ওই ক্লাবঘরে তৃণমূলের পতাকা ও ব্যানার পাওয়া গিয়েছে বলেও দাবি করেন বিজেপি নেতারা।অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতা মানিক লাল মণ্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ওটি শুধুমাত্র একটি ক্লাবঘর, কোনও রাজনৈতিক দলের পার্টি অফিস নয়। সেখানে কীভাবে পতাকা বা ব্যানার এল, তা তাঁর জানা নেই। তবে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনিও।ঘটনার জেরে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি রয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন।
কালনায় হনুমান মূর্তি ভাঙচুর ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ, সরব বিজেপি
Related Posts
তোলাবাজি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ
মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আইনী স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ…
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর
বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স : বসিরহাট : বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও…
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস মামলার রায়দান ১৬ সেপ্টেম্বর?
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুযায়ী ক্যামাক স্ট্রিটের অফিস আপাতত খালি…
