3 নভেম্বর, 2026
সর্বশেষ
দামোদর নদ থেকে উদ্ধার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ, শোকের ছায়া এলাকায় ● "বৈদেহী" পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশ ● নিউটাউনে টিএসকেএফের ক্যারাটে পরীক্ষা চললো ● টাকার লোভে পাঁচ বছরের শিশুকে অপহরণের ছক সৎ বাবার! পুলিশের তৎপরতায় বানচাল পরিকল্পনা, গ্রেফতার দুই ● খাড়গের মন্তব্যের প্রতিবাদে হাড়োয়ায় বিজেপির মিছিল, টাকি রোডে জমায়েত কয়েকশো কর্মী-সমর্থকের ● আরজিকর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন সুমন হাজরা ● ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় সুন্দরবনে হাই অ্যালার্ট, নদীপথে মাইকিং, প্রস্তুত ফ্লাড সেন্টার ● প্রতীক-যুদ্ধে সুপ্রিম কোর্টে আরও ১০ দিন সময় পেল ঋতব্রত-তৃণমূল ● ওপো ইন্ডিয়া নিয়ে এল একেবারে নতুন ওপো ফাইন্ড এক্স10 সিরিজ, প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের আরও উঁচু মান নির্ধারণ করল তারা ● বিজেপি নেতার পরিবারের এক বিঘা জমির মানকচুর ফসল নষ্টের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতার স্বামী ● দামোদর নদ থেকে উদ্ধার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ, শোকের ছায়া এলাকায় ● "বৈদেহী" পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশ ● নিউটাউনে টিএসকেএফের ক্যারাটে পরীক্ষা চললো ● টাকার লোভে পাঁচ বছরের শিশুকে অপহরণের ছক সৎ বাবার! পুলিশের তৎপরতায় বানচাল পরিকল্পনা, গ্রেফতার দুই ● খাড়গের মন্তব্যের প্রতিবাদে হাড়োয়ায় বিজেপির মিছিল, টাকি রোডে জমায়েত কয়েকশো কর্মী-সমর্থকের ● আরজিকর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন সুমন হাজরা ● ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় সুন্দরবনে হাই অ্যালার্ট, নদীপথে মাইকিং, প্রস্তুত ফ্লাড সেন্টার ● প্রতীক-যুদ্ধে সুপ্রিম কোর্টে আরও ১০ দিন সময় পেল ঋতব্রত-তৃণমূল ● ওপো ইন্ডিয়া নিয়ে এল একেবারে নতুন ওপো ফাইন্ড এক্স10 সিরিজ, প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের আরও উঁচু মান নির্ধারণ করল তারা ● বিজেপি নেতার পরিবারের এক বিঘা জমির মানকচুর ফসল নষ্টের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতার স্বামী ●

আরজিকর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন সুমন হাজরা

আরজিকর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন সুমন হাজরা
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার কলকাতা হাইকোর্ট আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুমন হাজরাকে জামিন দিল। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তার জামিনের আবেদন মঞ্জুর করে। তবে মুক্তির ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করেছে রাজ্যের উচ্চ আদালত। নিম্ন আদালতে ২০ হাজার টাকার দুটি বন্ড জমা দেওয়ার পরই জেল থেকে ছাড়া পাবেন সুমন হাজরা।কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, উক্ত মামলার শুনানিতে নিয়মিত হাজির থাকতে হবে সুমনকে। কলকাতা, হাওড়া এবং বিধাননগর এলাকার বাইরে যেতে পারবেন না তিনি। নিজের পাসপোর্টও জমা রাখতে হবে, এর পাশপাশি, একটি নির্দিষ্ট মোবাইল নম্বর সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে জানাতে হবে। কোনওভাবেই মামলার সাক্ষীদের প্রভাবিত করা যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত ২০২৪ সালের ২ সেপ্টেম্বর আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সুমনকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তকারীদের অভিযোগ, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। চিকিৎসার সরঞ্জাম সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত সুমনের বিরুদ্ধে হাসপাতালের কেনাকাটা এবং টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব খাটানোর অভিযোগ ওঠে। উল্লেখ্য, এই মামলার অন্যতম মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ আগেই জামিন পেয়েছেন।সিবিআইয়ের দাবি, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে আরজি কর হাসপাতালে ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম কেনার ক্ষেত্রে অনিয়ম করে একটি কার্টেল তৈরি করা হয়েছিল। এই চক্রে সন্দীপ ঘোষের পাশাপাশি সুমন হাজরা এবং ব্যবসায়ী বিপ্লব সিংহের নামও উঠে আসে। অভিযোগ, অন্য সংস্থাগুলিকে দরপত্রে অংশ নেওয়ার সুযোগ না দিয়ে নির্দিষ্ট কয়েকটি পছন্দের সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তদন্তকারী সংস্থার আরও অভিযোগ, ভুয়ো নথি ব্যবহার, প্রতিযোগিতামূলক দরপত্র এড়িয়ে যাওয়া এবং বাজারদরের তুলনায় বেশি দামে সরঞ্জাম কেনার মাধ্যমে সরকারি অর্থের অপচয় করা হয়। সিবিআইয়ের হিসাব অনুযায়ী, এই অনিয়মে সরকারি কোষাগারের প্রায় সাত কোটি টাকা ক্ষতি হয়েছিল। আর্থিক লেনদেনের সূত্র ধরে পরে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। মামলায় সন্দীপ ঘোষ-সহ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে চার্জশিট জমা দিয়েছে ইডিও।