28 অক্টোবর, 2026
সর্বশেষ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় সুন্দরবনে হাই অ্যালার্ট, নদীপথে মাইকিং, প্রস্তুত ফ্লাড সেন্টার ● প্রতীক-যুদ্ধে সুপ্রিম কোর্টে আরও ১০ দিন সময় পেল ঋতব্রত-তৃণমূল ● ওপো ইন্ডিয়া নিয়ে এল একেবারে নতুন ওপো ফাইন্ড এক্স10 সিরিজ, প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের আরও উঁচু মান নির্ধারণ করল তারা ● বিজেপি নেতার পরিবারের এক বিঘা জমির মানকচুর ফসল নষ্টের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতার স্বামী ● ইছামতির চরে অবৈধ বালি কারবারে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত একাধিক নৌকা ● কোজাগরী লক্ষ্মীপুজো: শস্য, সমৃদ্ধি ও শুভকামনার উৎসবে বাংলার ঘরে ঘরে আরাধনা ● দুর্গাপুজো ২০২৬-এ শিয়ালদহ ডিভিশনে যাত্রীসংখ্যার রেকর্ড, যাতায়াত করেছেন ২.৬৩ কোটিরও বেশি যাত্রী ● তেঁতুলিয়ার বিজয়া দশমীর মেলায় খাদ্য দপ্তরের হানা, নষ্ট ২০০ কেজি বরফ, বাজেয়াপ্ত ২৩৫ কেজি অখাদ্য সামগ্রী ● কাঁকুড়গাছিতে কল্যাণ জুয়েলার্সের নতুন শোরুমের উদ্বোধন করবেন বলিউড অভিনেত্রী সারা আলি খান ● কলসা বারোয়ারি দুর্গাপুজো কমিটির অন্নমহোৎসবে সাড়ে চার হাজার মানুষের জন্য ভোজ, ধর্মীয় আবহে মিলনমেলা ● ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় সুন্দরবনে হাই অ্যালার্ট, নদীপথে মাইকিং, প্রস্তুত ফ্লাড সেন্টার ● প্রতীক-যুদ্ধে সুপ্রিম কোর্টে আরও ১০ দিন সময় পেল ঋতব্রত-তৃণমূল ● ওপো ইন্ডিয়া নিয়ে এল একেবারে নতুন ওপো ফাইন্ড এক্স10 সিরিজ, প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের আরও উঁচু মান নির্ধারণ করল তারা ● বিজেপি নেতার পরিবারের এক বিঘা জমির মানকচুর ফসল নষ্টের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতার স্বামী ● ইছামতির চরে অবৈধ বালি কারবারে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত একাধিক নৌকা ● কোজাগরী লক্ষ্মীপুজো: শস্য, সমৃদ্ধি ও শুভকামনার উৎসবে বাংলার ঘরে ঘরে আরাধনা ● দুর্গাপুজো ২০২৬-এ শিয়ালদহ ডিভিশনে যাত্রীসংখ্যার রেকর্ড, যাতায়াত করেছেন ২.৬৩ কোটিরও বেশি যাত্রী ● তেঁতুলিয়ার বিজয়া দশমীর মেলায় খাদ্য দপ্তরের হানা, নষ্ট ২০০ কেজি বরফ, বাজেয়াপ্ত ২৩৫ কেজি অখাদ্য সামগ্রী ● কাঁকুড়গাছিতে কল্যাণ জুয়েলার্সের নতুন শোরুমের উদ্বোধন করবেন বলিউড অভিনেত্রী সারা আলি খান ● কলসা বারোয়ারি দুর্গাপুজো কমিটির অন্নমহোৎসবে সাড়ে চার হাজার মানুষের জন্য ভোজ, ধর্মীয় আবহে মিলনমেলা ●

প্রতীক-যুদ্ধে সুপ্রিম কোর্টে আরও ১০ দিন সময় পেল ঋতব্রত-তৃণমূল

প্রতীক-যুদ্ধে সুপ্রিম কোর্টে আরও ১০ দিন সময় পেল ঋতব্রত-তৃণমূল
বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক তৃণমূল কংগ্রেসের দলীয় পরিচয় ও নির্বাচনী প্রতীক নিয়ে আইনি লড়াইয়ে নতুন মোড়। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকে প্রয়োজনীয় নথি ও হলফনামা জমা দেওয়ার জন্য আরও ১০ দিন সময় দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে জানানো হয়েছে, ঋতব্রত গোষ্ঠীর হলফনামা জমা দেওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে পাল্টা হলফনামা জমা দিতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল গোষ্ঠী। সোমবার, ২৬ অক্টোবর, নির্ধারিত সময়সীমার মধ্যে নথি জমা দেওয়ার বিষয়টি নিয়ে আদালতে শুনানি হয়। ঋতব্রত গোষ্ঠীর তরফে আরও দুই সপ্তাহ সময় চাওয়া হয়েছিল। দুর্গাপুজোর কারণে প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার পেতে অসুবিধার কথা জানিয়ে অতিরিক্ত সময় চায় ওই পক্ষ। অন্যদিকে, অতিরিক্ত সময় দেওয়ার বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুই পক্ষের বক্তব্য শোনার পর শীর্ষ আদালত ঋতব্রত গোষ্ঠীকে নথি ও হলফনামা জমা দেওয়ার জন্য ১০ দিন সময় দেয়। পাশাপাশি, পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য মমতা গোষ্ঠীকেও পরবর্তী ১০ দিন সময় দেওয়ার কথা জানানো হয়। উল্লেখ্য, তৃণমূলের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে দুই গোষ্ঠীর বিরোধের নিষ্পত্তির দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে রয়েছে। মূল দলীয় পরিচয় ও জোড়াফুল প্রতীকের দাবিতে উভয় পক্ষের সাংগঠনিক সমর্থন সংক্রান্ত নথি ও হলফনামা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে আগামী দিনে নির্বাচন কমিশনের পদক্ষেপ এবং আদালতের নির্দেশের দিকে রাজনৈতিক মহলের নজর থাকবে।