বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক: রাজ্যের বিভিন্ন জেলার জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দপ্তরে অস্থায়ী ভিত্তিতে কর্মরত ওয়াটার টেস্টিং কর্মীদের দীর্ঘদিনের বেতন বকেয়া, এজেন্সির মাধ্যমে নিয়োগ ব্যবস্থা প্রত্যাহার, সঠিক বেতন কাঠামো গঠন-সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য-এর সঙ্গে বৈঠক করল সংগ্রামী যৌথ মঞ্চ এবং ওয়াটার টেস্টিং ল্যাব কনট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়ন।দুই সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে অস্থায়ী কর্মীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি বিস্তারিতভাবে মন্ত্রীর সামনে তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বহু ওয়াটার টেস্টিং কর্মী নিয়মিত পরিষেবা দিলেও বেতন অনিয়ম, চাকরির অনিশ্চয়তা এবং এজেন্সি ব্যবস্থার কারণে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতির দ্রুত সমাধান এবং কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিই বৈঠকের মূল বিষয় ছিল।আলোচনা সভায় উপস্থিত ছিলেন পিএইচই দপ্তরের প্রতিনিধি চিরঞ্জীব ঘন্টী, সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার চন্দন গরাই, রাজ্য নেতৃত্ব অভিজিৎ রায় ও নবকুমার ধারা। এছাড়াও উপস্থিত ছিলেন পুষ্পক চট্টোপাধ্যায়, পিয়ালী চ্যাটার্জি, সায়ন দে, সবনম ব্যানার্জি, সুমনা পাল, উজ্জ্বল ঘোষ, সৌমিলি চ্যাটার্জি, বনান্ত দে-সহ মোট ১০ জন প্রতিনিধি।বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, কর্মীদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলির বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে এবং দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী হবে। আলোচনা শেষে প্রতিনিধিদলের সদস্যরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।
-
তিন সপ্তাহের মধ্যেই সিআইডি কে বারুইপুর এনকাউন্টার মামলা তদন্ত শেষ করতে বললো হাইকোর্ট
মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলবার বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল হাইকোর্ট । ওই ঘটনায় ধৃতদের মধ্যে একজনকে এনকাউন্টারে খতম করেছিল তদন্তকারী আধিকারিকরা। সেই…
-
তোলাবাজি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ
মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আইনী স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ । তাঁর বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়। তবে আগামী ২২ সেপ্টেম্বর ভবানীভবনে…
-
সংশোধনাগারগুলিতে অর্থের বিনিময়ে বন্দিদের বাড়তি সুযোগ সুবিধা দিতে সক্রিয় ‘সিন্ডিকেট’! রাজ্যের হলফনামা তলব ডিভিশন বেঞ্চের
মোল্লা জসিমউদ্দিন, এ রাজ্যের সংশোধনাগারগুলিতে বেআইনি কার্যকলাপের অভিযোগ ঘিরে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা । মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম আদালতে দাবি করেন, -‘রাজ্যে মোট…



