বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক: রাজ্যের বিভিন্ন জেলার জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দপ্তরে অস্থায়ী ভিত্তিতে কর্মরত ওয়াটার টেস্টিং কর্মীদের দীর্ঘদিনের বেতন বকেয়া, এজেন্সির মাধ্যমে নিয়োগ ব্যবস্থা প্রত্যাহার, সঠিক বেতন কাঠামো গঠন-সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য-এর সঙ্গে বৈঠক করল সংগ্রামী যৌথ মঞ্চ এবং ওয়াটার টেস্টিং ল্যাব কনট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়ন।দুই সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে অস্থায়ী কর্মীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি বিস্তারিতভাবে মন্ত্রীর সামনে তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বহু ওয়াটার টেস্টিং কর্মী নিয়মিত পরিষেবা দিলেও বেতন অনিয়ম, চাকরির অনিশ্চয়তা এবং এজেন্সি ব্যবস্থার কারণে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতির দ্রুত সমাধান এবং কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিই বৈঠকের মূল বিষয় ছিল।আলোচনা সভায় উপস্থিত ছিলেন পিএইচই দপ্তরের প্রতিনিধি চিরঞ্জীব ঘন্টী, সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার চন্দন গরাই, রাজ্য নেতৃত্ব অভিজিৎ রায় ও নবকুমার ধারা। এছাড়াও উপস্থিত ছিলেন পুষ্পক চট্টোপাধ্যায়, পিয়ালী চ্যাটার্জি, সায়ন দে, সবনম ব্যানার্জি, সুমনা পাল, উজ্জ্বল ঘোষ, সৌমিলি চ্যাটার্জি, বনান্ত দে-সহ মোট ১০ জন প্রতিনিধি।বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, কর্মীদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলির বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে এবং দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী হবে। আলোচনা শেষে প্রতিনিধিদলের সদস্যরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।
-
পূর্ব আগরপাড়া কল্যাণ সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, কৃতি ছাত্রছাত্রী ও গুণীজনদের সংবর্ধনা
দীপঙ্কর সমাদ্দার,আগরপাড়া : সমাজসেবার অঙ্গীকারকে সামনে রেখে পূর্ব আগরপাড়া কল্যাণ সংস্থার উদ্যোগে রবিবার (২৬ জুলাই) উত্তর ২৪ পরগনার আগরপাড়ার উষুমপুর বটতলায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান শিবির,…
-
ব্ল্যাক বেল্ট পরীক্ষায় উজ্জ্বল সাফল্য, সম্মানিত হলেন পূর্ব বর্ধমানের কৃতি ক্যারাটে খেলোয়াড়রাবিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক
কাটোয়া, পূর্ব বর্ধমান: ইন্টারন্যাশনাল বুদোকাই কান ক্যারাটে-ডু ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো মর্যাদাপূর্ণ ব্ল্যাক বেল্ট পরীক্ষা। এই পরীক্ষায় পূর্ব বর্ধমান জেলার ২৮টি শাখার প্রশিক্ষণপ্রাপ্ত ক্যারাটে খেলোয়াড়রা…
-
ঐতিহাসিক ২৬ জুলাই স্মরণে গোতান বাজারে স্বেচ্ছায় রক্তদান শিবির, রক্ত দিলেন ৫০ জন
বিশ্ব দর্পণ ওয়েব ডেক্সপূর্ব বর্ধমান: ঐতিহাসিক ২৬ জুলাই স্মরণে পূর্ব বর্ধমান জেলার গোতান বাজারের প্রচেষ্টা লজে রায়না-৩ চক্র কমিটির উদ্যোগে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান…





