28 অক্টোবর, 2026
সর্বশেষ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় সুন্দরবনে হাই অ্যালার্ট, নদীপথে মাইকিং, প্রস্তুত ফ্লাড সেন্টার ● প্রতীক-যুদ্ধে সুপ্রিম কোর্টে আরও ১০ দিন সময় পেল ঋতব্রত-তৃণমূল ● ওপো ইন্ডিয়া নিয়ে এল একেবারে নতুন ওপো ফাইন্ড এক্স10 সিরিজ, প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের আরও উঁচু মান নির্ধারণ করল তারা ● বিজেপি নেতার পরিবারের এক বিঘা জমির মানকচুর ফসল নষ্টের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতার স্বামী ● ইছামতির চরে অবৈধ বালি কারবারে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত একাধিক নৌকা ● কোজাগরী লক্ষ্মীপুজো: শস্য, সমৃদ্ধি ও শুভকামনার উৎসবে বাংলার ঘরে ঘরে আরাধনা ● দুর্গাপুজো ২০২৬-এ শিয়ালদহ ডিভিশনে যাত্রীসংখ্যার রেকর্ড, যাতায়াত করেছেন ২.৬৩ কোটিরও বেশি যাত্রী ● তেঁতুলিয়ার বিজয়া দশমীর মেলায় খাদ্য দপ্তরের হানা, নষ্ট ২০০ কেজি বরফ, বাজেয়াপ্ত ২৩৫ কেজি অখাদ্য সামগ্রী ● কাঁকুড়গাছিতে কল্যাণ জুয়েলার্সের নতুন শোরুমের উদ্বোধন করবেন বলিউড অভিনেত্রী সারা আলি খান ● কলসা বারোয়ারি দুর্গাপুজো কমিটির অন্নমহোৎসবে সাড়ে চার হাজার মানুষের জন্য ভোজ, ধর্মীয় আবহে মিলনমেলা ● ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় সুন্দরবনে হাই অ্যালার্ট, নদীপথে মাইকিং, প্রস্তুত ফ্লাড সেন্টার ● প্রতীক-যুদ্ধে সুপ্রিম কোর্টে আরও ১০ দিন সময় পেল ঋতব্রত-তৃণমূল ● ওপো ইন্ডিয়া নিয়ে এল একেবারে নতুন ওপো ফাইন্ড এক্স10 সিরিজ, প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের আরও উঁচু মান নির্ধারণ করল তারা ● বিজেপি নেতার পরিবারের এক বিঘা জমির মানকচুর ফসল নষ্টের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতার স্বামী ● ইছামতির চরে অবৈধ বালি কারবারে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত একাধিক নৌকা ● কোজাগরী লক্ষ্মীপুজো: শস্য, সমৃদ্ধি ও শুভকামনার উৎসবে বাংলার ঘরে ঘরে আরাধনা ● দুর্গাপুজো ২০২৬-এ শিয়ালদহ ডিভিশনে যাত্রীসংখ্যার রেকর্ড, যাতায়াত করেছেন ২.৬৩ কোটিরও বেশি যাত্রী ● তেঁতুলিয়ার বিজয়া দশমীর মেলায় খাদ্য দপ্তরের হানা, নষ্ট ২০০ কেজি বরফ, বাজেয়াপ্ত ২৩৫ কেজি অখাদ্য সামগ্রী ● কাঁকুড়গাছিতে কল্যাণ জুয়েলার্সের নতুন শোরুমের উদ্বোধন করবেন বলিউড অভিনেত্রী সারা আলি খান ● কলসা বারোয়ারি দুর্গাপুজো কমিটির অন্নমহোৎসবে সাড়ে চার হাজার মানুষের জন্য ভোজ, ধর্মীয় আবহে মিলনমেলা ●

আগরপাড়ায় অংকন প্রতিযোগিতায় শিশু সুরক্ষা আইনের বার্তা তুলে ধরলেন ডিএলএসএর সচিব

আগরপাড়ায় অংকন প্রতিযোগিতায় শিশু সুরক্ষা আইনের বার্তা তুলে ধরলেন ডিএলএসএর সচিব
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার প্রায় ১০০ জন প্রতিযোগী নিয়ে বৈচিত্র্যপূর্ণ রঙের মেলায় আগরপাড়ায় গাঙ্গুলি পাড়ায় অনুষ্ঠিত হলো ক্যামেল অংকন প্রতিযোগিতা।এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণার জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর সচিব জনাব মহম্মদ নুরজামান খান।এদিন তিনি শিশু সুরক্ষা আইনের বার্তা তুলে ধরেন ক্ষুদে চিত্রশিল্পীদের কাছে। কেজি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। তিনটি বিভাগেই প্রখ্যাত চিত্রশিল্পী বিচারক গৌরাঙ্গ দেবশর্মা আঁকার বিষয় দিয়েছিলেন মনের কল্পনায় মনের আলপনায় 'তুমি যেমন স্বপ্ন দেখো, তুমি তেমন ছবি আঁকো'। যেহেতু কোন বিষয় নির্ধারণ ছিল না সেই জন্য শিশুরা সর্বপ্রথম একসাথেই যেন হইহুল্লোড় করে খুশিতে উল্লাস করে বলল দারুন দারুন এটাই তো চেয়েছিলাম। শিশুদের এই উচ্ছ্বাস দেখে আয়োজক চারুচন্দ্র আর্ট সেন্টারের অধ্যক্ষ দীপঙ্কর সমাদ্দার স্বভাবতই খুশি।উত্তর ২৪ পরগণা জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর সচিব জনাব মহম্মদ নুরজামান খান তার মূল্যবান বক্তব্যে জানালেন শিশুদের সুরক্ষার জন্য সরকারি অনেক আইন আছে যা শিশুদের সুরক্ষা দিতে পারে। তিনি শিশুদের খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন তাদের যে কোন সমস্যা হলে সেটা ভয়েতে লুকিয়ে না রেখে মা বাবার সাথে অবশ্যই আলোচনা করতে হবে। চারুচন্দ্র আর্ট সেন্টারের পক্ষ থেকে ঝুমা সমাদ্দার প্রধান অতিথি কে এবং প্রধান অংকন বিচারক কে সম্মানিত করলেন। ক্যামেল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুজিত কুমার হাটুয়া। ওনাকেও বরণ করে নেন সময় সমাদ্দার।