বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স
ইন্টারন্যাশনাল বুধোকাই কান ক্যারাটের পরিচালনায় অনুষ্ঠিত হল ক্যারাটে বেল্ট পরীক্ষা। এই পরীক্ষায় মোট ৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। হোয়াইট বেল্ট থেকে ইয়োলো বেল্টে উন্নীত হওয়ার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজেদের ক্যারাটে দক্ষতা ও প্রশিক্ষণের মূল্যায়নে অংশ নেয়।
পরীক্ষায় ক্যারাটের বিভিন্ন কৌশল, শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও প্রশিক্ষণের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। পরীক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে।
এই পরীক্ষায় পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শীহান রঞ্জিত দত্ত এবং শীহান তারক চন্দ্র দে। তাঁদের তত্ত্বাবধানে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা সম্পন্ন হয়।